Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ধামরাইয়ে এডিটেড ছবি দিয়ে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অপ-প্রচার, নিন্দার ঝড় সুশীল সমাজের
    Ticker

    ধামরাইয়ে এডিটেড ছবি দিয়ে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অপ-প্রচার, নিন্দার ঝড় সুশীল সমাজের

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressডিসেম্বর ২৩, ২০২৩Updated:ডিসেম্বর ২৩, ২০২৩No Comments3 Mins Read

    ধামরাই (ঢাকা) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধামরাইয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেনের বিরুদ্ধে অপ-প্রচার চালানোর জন্য একটি স্বার্থান্বেষী মহল মাউন্টেইন ডিও’র বোতলের সাথে মদের বোতলের ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

    এ নিয়ে সুশীল সমাজে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। গতকাল (২২ ডিসেম্বর) নামসর্বস্ব একটি অনলাইন পোর্টালে মাউন্টেইন ডিউ কোমল পানীয় বোতলের সাথে একটি মদের বোতলের ছবি এডিট করে নিউজ করেন। এ নিয়ে ধামরাই উপজেলার সুশীল সমাজের লোকজন চরম নিন্দা জ্ঞাপন করেছেন।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল এমন নেক্টার জনক ছবি পোষ্ট করে ‘ কাঁচি’ প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী মোহাদ্দেছ হোসেনের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এমন কাজ করেছেন বলে ধারনা। স্বতন্ত্র এমপি প্রার্থী মোহাদ্দেছ হোসেনের গণজোয়ার দেখে বেকায়দায় পড়ে গেছেন অনেক প্রার্থী।

    গতকাল ২২ ডিসেম্বর বিকেলে ধামরাই পৌরসভায় ‘ কাঁচি ‘ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেনের পক্ষে প্রায় ১০ হাজার মানুষ মিছিল বের করেন। এ পরিস্থিতি দেখে অনেক হ্যাবিওয়েট প্রার্থীও বেকায়দায় পড়েছেন। জানা যায়, চলতি বছরের ২ অক্টোবর উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল হোসেনের অফিসে আপ্যায়ন বসত মাউন্টেইন ডিউ খেতে দিলে ঢাকা জেলা উত্তর ছাত্র লীগের ছাত্র বিষয়ক সম্পাদক তুষার আহমেদ শান্ত ওই মাউন্টেইন ডিউ’র ছবি যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ ছেড়ে দেন।

    সেই ছবিকে পুজি করে একটি স্বার্থান্বেষী মহল টেবিলে রাখা মাউন্টেইন ডিউ’র বোতলের ওই দিনের ছবির সাথে একটি মদের বোতলের ছবি এডিট করে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে সুশীল সমাজের লোকজন এ নিয়ে নিন্দা প্রকাশ করেন। অপরাজেয় ধামরাই নামে একটি সংগঠনের মুখপাত্র আশিকুল ইসলাম ইমরান বলেন, স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেনের জনপ্রিয়তা দেখে অপর প্রার্থীদের অবস্থা নাজেহাল।

    তাই একটি কু-চক্রী মহল মাউন্টেইন ডিউ’র বোতলের ছবির সাথে একটি মদের বোতল এডিট করে যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ ছেড়ে দিয়েছে। সাধারণ জনগণ সবই বুঝে কোনটা মদের বোতল আর কোনটা মাউন্টেইন ডিউ’র বোতল। এসব এডিট করা ছবি দিয়ে কারো জনপ্রিয়তা কমানো যাবে না। ধামরাই পৌর বাসিন্দা জাহিদুর রহমান বলেন, মাউন্টেইন ডিউ’র বোতলের সাথে মদের বোতলের ছবি সম্পূর্ণ এডিট করা একটি ছবি।

    এগুলো ফেক নিউজ। এসব ন্যাক্কারজনক কাজ করে কখনো কারো নির্বাচনে বাধাগ্রস্ত করতে পারবে না। এ বিষয়ে ছাত্র লীগ নেতা তুষার আহমেদ শান্ত বলেন, মদের বোতল দেওয়া ছবি এডিট করা। মাউন্টেইন ডিউ’র বোতলের সাথে মদের বোতল এডিট স্পষ্ট বুঝা যায়। মোহাদ্দেছ হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছে। তার নির্বাচনী মাঠের অবস্থা অনেক ভালো। তাই একটি স্বার্থান্বেষী মহল এমন অপপ্রচার চালাচ্ছে।

    সূতিপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, ফেক নিউজ। মোহাদ্দেছ হোসেন আমার অফিসের সামনে দিয়ে যাওয়ার পথে। তাকে মাউন্টেইন ডিউ’ খেতে দিলে তুষার সেই ছবি ফেসবুকে দেয়। আর একটি কুচক্রী মহল সেটাকে পুজি করে মদের বোতল এডিট করে যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ ছেড়ে দেয়।

    এটি যারা করেছে খুব খারাপ কাজ করেছে। ‘কাঁচি’ প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী মোহাদ্দেস হোসেন বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। আমার নির্বাচনী অবস্থান অনেক ভালো। তাই দেখে অন্য প্রার্থীরা হতাশ হয়ে পড়েছে। তাই আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার করছে।

    আমি এর ধিক্কার জানাই। যারা এমন কাজ করেছে তারা কখনো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করার সুযোগ দিয়েছে। তাই আমি নির্বাচন করছি। আমার অবস্থান অনেক ভালো, আমার পক্ষে সাধারণ জনগণ মাঠে নেমে কাজ করছে। এটা দেখে অন্য প্রার্থীরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

    স্বতন্ত্র প্রার্থী
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (দুপুর ১২:২৬)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version