Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ
    Ticker

    কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 23, 2023No Comments2 Mins Read

    মাদারীপুর সংবাদদাতা: কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। কিন্তু পুলিশ বলছে জমিজমার বিরোধে এই ঘটনা ঘটেছে।

    নিহত ইস্কান্দার খান (৫৬) মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তারের সমর্থক ছিলেন। আজ শনিবার সকাল ৭টার দিকে তাকে কুপিয়ে আহত করা হয়। বরিশাল নেওয়ার পথে দুপুর ১১টার দিকে তিনি মারা যান।
    কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিকেল ৪টা ১৪ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নিহত ইস্কান্দার খাঁ কালকিনি উপজেলার রায়পুর ভাটবালি এলাকার আমির আলী খানের ছেলে। শনিবার সকালে স্থানীয় কাচিকাটা বাজারে গেলে সেখানে তিনি হামলার শিকার হন। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

    স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথেই তিনি মারা যান। হামলাকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি।

    নির্বাচন সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তারের সমর্থক ছিলেন।

    নির্বাচন সংক্রান্ত কারণে এই ঘটনা ঘটছে কিনা বলতে পারব না। হামলাকারীরা নৌকার সমর্থক কিনা জানি না। তবে হামলাকারীদের সঙ্গে নিহত ব্যক্তির দীর্ঘদিন পারিবারিক ও ওই জমি নিয়ে বিরোধ ছিল। হয়তো এই কারণেই ঘটনাটি ঘটতে পারে।

    নিহতের স্বজন বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেছেন, স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করার কারণে তার চাচাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নৌকার বিরোধিতা করায় তাকে হত্যা করা হয়েছে।

    উল্লেখ্য, নিহত ইস্কান্দার খান কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগ সদস্য। মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। এবং স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য।

    কালকিনি খুন মাদারীপুর
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version