Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রোকসারের নির্বাচনী গান ‘দিন বদলের রাষ্ট্রনায়ক’
    আনন্দলোক

    রোকসারের নির্বাচনী গান ‘দিন বদলের রাষ্ট্রনায়ক’

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকাDecember 27, 2023No Comments2 Mins Read

    ঢাকা : ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় যুক্ত হলো নতুন আরো একটি উদ্দীপনামূলক গান। গানের গীতিকার ও সুরকার নুরউদ্দিন রোকসারের পরিকল্পনায় ‘দিন বদলের রাষ্ট্রনায়ক’ গানটির সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ এইচ তূর্য।

    গেল ২৩ ডিসেম্বর ইশতেহারবিডি ডটকমের প্রযোজনায় গানটি গীতিকারের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ইতিমধ্যেই গানটি বেশ সাড়া ফেলেছে। ক্ষমতাসীন দলের অনেকেই গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

    গীতিকার নুরউদ্দিন রোকসার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘দিন বদলের রাষ্ট্রনায়ক’ শিরোনামে গানটিতে শেখ হাসিনা সরকারের নতুন মাইলফলক স্মার্ট বাংলাদেশকে সুচারুভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া বর্তমান শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করে নবীন ও প্রবীন ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাওয়া হয়েছে।

    ‘দিন বদলের রাষ্ট্রনায়ক’ গানটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের প্রশংসা করে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে নানাবিধ নাগরিক সুবিধার বিষয়গুলো উঠে এসেছে। এছাড়া স্মার্ট অর্থনীতি, অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা ও নাগরিক সেবায় সরকারের স্মার্ট রূপকল্পের কথাও তুলে ধরা হয়েছে।

    নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এবং মেট্রোরেলের মতো বড় বড় উন্নয়ন প্রকল্পের গৌরবময় অর্জনসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ের পাশাপাশি দেশের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহ, মানবিকতা ও সুশাসনের প্রশংসা করে গানটি নির্মাণ করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. নুরউদ্দিন রোকসার।

    গানের কথার সাথে সামঞ্জস্যপূর্ণ ভিডিওগ্রাফিতে সরকারের উন্নয়ণ সফলতাগুলো দারুণভাবে দৃশ্যায়নের কারণে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায়ও গানটি ব্যাপক সাড়া ফেলে। অনেকের মতে, এই ধরনের গান নির্বাচনী আমেজে কার্যকর ভূমিকা রাখে। এছাড়া নেটিজেনরাও এই ধরনের গান দারুণভাবে উপভোগ করে থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version