Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলার পরিকল্পনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার
    Lead

    পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলার পরিকল্পনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 2, 2024No Comments2 Mins Read

    বাণিজ্য ডেস্ক : ভারতের বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় দেশটির কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে।

    দেশটির ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেছেন, ভারতের মূল উৎপাদনকেন্দ্রগুলোতে পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে।

    সে জন্য সরকার রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা করছে; যদিও আগে বলা হয়েছিল, পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা ৩১ মার্চ পর্যন্ত থাকবে।

    গত ৮ ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। মূলত দেশটিতে গত বছর পেঁয়াজ উৎপাদন কমে যাওয়ায় ডিসেম্বরের আগের তিন মাসে দেশটির বাজারে এই পণ্যের দাম দ্বিগুণ হয়ে যায়।

    পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভারতের কেন্দ্রীয় সরকার এরপর রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।

    পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে ভারতের বাজারে দাম কমতে শুরু করে। গত কয়েক দিনে পেঁয়াজের দাম ২০ শতাংশ কমে কুইন্টালপ্রতি ১ হাজার ৫০০ রুপিতে নেমে আসে, যা একসময় ১ হাজার ৮৭০ রুপিতে উঠেছিল। নিষেধাজ্ঞার পর মহারাষ্ট্রের পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৬০ শতাংশ কমেছিল।

    মূলত নতুন খরিফ পেঁয়াজ বাজারে আসায় দাম এভাবে কমছে। এখন প্রতিদিন ১৫ হাজার কুইন্টাল খরিফ পেঁয়াজ বাজারে আসছে।

    রবিশস্যের তুলনায় খরিফ শস্যের মেয়াদ কম। সে জন্য এই পেঁয়াজ খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। কর্মকর্তারা অবশ্য বলছেন, তাঁরা চান না যে দাম খুব বেশি পড়ে যাক।

    ভারতের সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, বিশ্ববাজারে ভারত রপ্তানিকারক হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে চায় এবং যেসব দেশের সঙ্গে ইতিমধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে, তার প্রতি সম্মানও দেখাতে চায়।

    ২০২৩ সালে মহারাষ্ট্রে অসময়ে ভারী বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়।

    শুধু পেঁয়াজ নয়, গত বছর ভারতের বাজারে টমেটোর দামও অনেক বেড়ে যায়, এমনকি কেজিতে তা ২০০ রুপি পর্যন্ত উঠে যায়। একপর্যায়ে দেশটি পেঁয়াজ রপ্তানি নিয়ন্ত্রণের পথে হাঁটে।

    পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার আগে ভারতের কেন্দ্রীয় সরকার রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তখন এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এমনকি তাঁরা ধর্মঘটও করেন।

    এরপর রপ্তানির ন্যূনতম দাম বেঁধে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় সরকার।

    গত ডিসেম্বর মাসে ভারতের ব্যবসায়ী ও কৃষকেরা বলেছিলেন, জানুয়ারিতে পেঁয়াজের দাম কমতে পারে। খরিফ শস্য বাজারে আসায় তাঁদের কথা ফলে গেছে।

    ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়।

    এই পরিস্থিতিতে সরকার বিভিন্ন বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানিতে তৎপর হয়। এরপরও পেঁয়াজের দাম খুব একটা কমেনি।

    পেঁয়াজ ভারত
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version