Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আওয়ামীলীগ প্রার্থী মহিউদ্দীন বাচ্চুর বিরুদ্ধে মামলার নির্দেশ
    Ticker

    আওয়ামীলীগ প্রার্থী মহিউদ্দীন বাচ্চুর বিরুদ্ধে মামলার নির্দেশ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 6, 2024No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো : মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের অনুদানের চেক বিতরণের ঘটনায় চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়েরের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন।

    গতকাল ৪ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে আদালতে অভিযোগ দায়ের করতে উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়া হয়।

    চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ২৮৭ চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু তাঁর নির্বাচনী এলাকার সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।

    ফলে, উক্ত প্রার্থী ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর বিধি ৩ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।

    এমতাবস্থায়, অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অ-আমলযোগ্য অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

    এমতাবস্থায়, উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট জেলার বিজ্ঞ পাবলিক প্রসিকিউটরের সহযোগিতায় অনতিবিলম্বে অভিযোগকারী হিসেবে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে নিয়মিত অভিযোগ (Complaint) দায়ের করার জন্য আপনাকে অনুরোধ করা হলো।
    এর আগে মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলম।

    চট্টগ্রাম-১০ সংসদীয় আসন নগরের হালিশহর, ডবলমুরিং, খুলশী, পাহাড়তলী, আকবর শাহ ও পাঁচলাইশের একাংশ নিয়ে গঠিত। এ আসনে এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে লড়ছেন মোট প্রার্থী ৯ জন।

    অভিযোগ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version