Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আমীরাতের পত্রিকায় গুরুত্বের সাথে বাংলাদেশের নির্বাচনের খবর
    প্রবাসে বাংলা

    আমীরাতের পত্রিকায় গুরুত্বের সাথে বাংলাদেশের নির্বাচনের খবর

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 10, 2024No Comments2 Mins Read

    খান মোহাম্মদ সালেক, দুবাই থেকে : জাতীয় সংসদ নির্বাচনের খবর সংযুক্ত আরব আমীরাতের দুবাই থেকে প্রকাশিত ডেইলি গাল্ফ নিউজ পত্রিকায় অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে।

    পত্রিকাটির ওয়ার্ল্ড পেইজের প্রধান সংবাদসহ তিনটি সংবাদ প্রকাশিত হয়েছে বাংলাদেশের নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিজয় নিয়ে। পাতা জুড়ে শেখ হাসিনার ছবিও ছাপা হয়েছে তিনটি।

    মূল সংবাদের শিরোনাম ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিই আমার প্রধান লক্ষ’ ॥ হাসিনা পঞ্চম বারের মত জাতীয় নির্বাচনে জয়ী- বিরোধী দলের বয়কট।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি বিশেষ সংবাদ করা হয়েছে যার শিরোনাম ‘সর্বোচ্চ সময়ের নারী সরকার প্রধান’।

    বিশেষ সংবাদটিতে বলা হয়েছে, শেখ হাসিনা বিশ্বে সর্বোচ্চ সময়ের নারী সরকার প্রধানের রেকর্ড করেছেন। তিনি টানা চতুর্থ বার এবং মোট পঞ্চম বারের মত সাধারণ নির্বাচনে জয়ী হলেন।

    বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনা (৭৬) ১৯৭৫ সালে এক সামরিক অভ্যূত্থানের মাধ্যমে পরিবারের সদস্যদের হারান।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলায় স্নাতক শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন যাপনের পর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন।

    গাল্ফ নিউজের ওয়ার্ল্ড পেইজের প্রধান খবরে বলা হয়, জাতীয় নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী পাঁচ বছরে দেশের অর্থনৈতিক অগ্রগতিই হবে তার প্রধান লক্ষ।

    প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বর্জন করেছে যদিও দলটি ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে হেরে যায় এবং ২০১৪ সালের নির্বাচন বর্জন করে।

    পঞ্চম বারের মত নির্বাচিত হয়ে শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, সব দলেরই সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে।

    তবে একটি দলের অংশ গ্রহণ না নেয়ার অর্থ এই নয় যে দেশে গণতন্ত্র অনুপস্থিত।

    ভোটের পরদিন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মনিরুজ্জামান তালুকদার আওয়ামী লীগের বিজয়ের কথা জানিয়ে বলেন, শেখ হাসিনার দল ২২৩টি আসনে জিতলেও জোট ও অন্যান্য আইন প্রণেতার অবস্থা অনুযায়ী ৩০০ আসনেই তার নিয়ন্ত্রণ থাকবে।

    দীর্ঘদিনের সহযোগী জাতীয় পার্টি ১১টি এবং স্বতন্ত্র ৬১টি আসন পেয়েছে যার সবাই আওয়ামী লীগেরই অংশ।

    বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন শাকিব আল হাসানের সরকারী দল থেকে বিজয়ের খবর দিয়ে বলা হয়, নির্বাচনে আওয়ামী লীগের কোন বড় প্রতিদ্বন্দ্বী ছিল না।

    মুখে কালো কাপড় পড়ে বিরোধী দলের একটি বিক্ষোভের খবরও দিয়েছে গাল্ফ নিউজ।

    রাশিয়া, চীন ও প্রতিবেশী ভারতের প্রতিনিধিদের শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর খবরও আছে এখানে।

    এদিকে সংযুক্ত আরব আমীরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মখতুম এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

    প্রধানমন্ত্রী
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version