Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ট্রিপল নাইনে কল দিয়ে উদ্ধার পেল ডুবন্ত লাইটার জাহাজের ১১ জন নাবিক
    বাংলাদেশ

    ট্রিপল নাইনে কল দিয়ে উদ্ধার পেল ডুবন্ত লাইটার জাহাজের ১১ জন নাবিক

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 14, 2024No Comments1 Min Read

    স্টাফ রিপোর্টার: জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে উদ্ধার পেল চট্টগ্রাম থেকো ঢাকা গামী একটি ডুবন্ত একটি লাইটার জাহাজের ১১ জন নাবিক।

    রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

    তিনি জানান, ১৩ জানুয়ারি রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী এমভি টিটু ৫৮ নামে একটি লাইটার জাহাজ তলা ফেটে ইঞ্জিনরুমে পানি ঢুকে ভাসানচর থেকে সাত নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবতে শুরু করে। এ তথ্য জানিয়ে ইব্রাহীম শেখ নামে জাহাজের একজন নাবিক ৯৯৯ নম্বরে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ফোন করেন ।

    ৯৯৯ কলটেকার কনস্টেবল সালাউদ্দিন কোষ্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও কোষ্ট গার্ড ইস্ট জোনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায় ।

    তিনি আরও জানান, ৯৯৯ ডেসপাচার এএসআই কৃষ্ণ কমল দাশ কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

    পরবর্তীতে কোষ্ট গার্ড পূর্ব জনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত জাহাজ থেকে ১১ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এরপরে জাহাজটি সাগরে ডুবে যায়।

    কোষ্টগার্ড পূর্ব জোনের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া চীফ পেটি অফিসার মোহাম্মদ আলী ৯৯৯কে এ বিষয়ে নিশ্চিত করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    উদ্ধার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version