Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » তৃতীয় দফায় বাড়ছে হজ নিবন্ধনের সময়
    Lead

    তৃতীয় দফায় বাড়ছে হজ নিবন্ধনের সময়

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকJanuary 14, 2024No Comments3 Mins Read

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হজ নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া না মেলায় তৃতীয় দফায় বাড়ছে পবিত্র হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধনের সময়। দ্বিতীয় দফার বাড়তি সময় ১৮ জানুয়ারি শেষ হবে। নতুন করে কতদিন বাড়বে তা আগামী বুধবার জানা যাবে। তবে সময় যে বাড়ছে এটা নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

    জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ অনুবিভাগ) ড. মো. মঞ্জুরুল হক বলেন, ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় রয়েছে। যেহেতু এখনও কাঙ্ক্ষিত নিবন্ধন হয়নি তাই আবার সময় বাড়ানো হবে। তবে কতদিন বাড়বে তা এই মুহূর্তে বলতে পারছি না। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের সময় আরও এক মাস বাড়তে পারে। তবে দুই দফায় তা বাড়ানো হতে পারে। প্রথম দফায় ১৩ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হতে পারে। পরে আরেক দফা বাড়ানো হবে।

    হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বাড়ি ভাড়াসহ হজের আনুষঙ্গিক কার্যক্রম পরিদর্শন করতে বর্তমানে সৌদি আরবে রয়েছেন। তিনি দেশে ফেরার পর হজ নিবন্ধনের সময় বাড়ানোর ফাইল সচিবের কাছে পাঠানো হবে।

    চলতি বছর (২০২৪ সাল) বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১০ হাজার ১৯৮টি। আর বেসরকারি এজেন্সির মাধ্যমে যেতে পারবেন এক লাখ ১৭ হাজার। সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর থেকে।

    প্রথম ও দ্বিতীয় দফা সময় বাড়িয়ে আজ রোববার (১৪ জানুয়ারি) পর্যন্ত নিবন্ধন করেছেন ৩৬ হাজার ৪৩৪ জন। এখনও নিবন্ধনের বাকি রয়েছে ৯০ হাজার ৭৬৪ জনের। নিবন্ধনের সাড়া কম হওয়ার কারণ ব্যাখ্যা করে হজ অনুবিভাগের একজন কর্মকর্তা বলেন, গত বছর ফেব্রুয়ারি মাসে নিবন্ধন শুরু হলেও এবার শুরু হয়েছে নভেম্বর মাসে। এ কারণে হজে যেতে ইচ্ছুকদের ধারণা, সময় বাড়ানো হবে। এছাড়া দেশে নির্বাচন থাকায় নিবন্ধনে সাড়া কম মিলেছে। নির্বাচন শেষ হয়েছে, এখন নিবন্ধনের সংখ্যা বাড়তে পারে।

    হজ এজেন্সিগুলোর মালিকরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সঙ্গে যোগ হয়েছে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি। এর সঙ্গে টানা অবরোধ ও হরতাল। বেশিরভাগ মানুষের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো না। এখন নির্বাচন হয়ে গেছে। আশা করছি যারা হজে যেতে ইচ্ছুকরা দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন করবেন। অন্যদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছিল, নিবন্ধন চলে এপ্রিল পর্যন্ত।

    কিন্তু এবার সৌদি সরকার হজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনায় হজ চুক্তির আগেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। আগেভাগে নিবন্ধনের তথ্য অনেকে জানেনও না। তাই এবার নিবন্ধনে খুবই ধীরগতি। এদিকে পবিত্র হজ প্যাকেজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

    মঙ্গলবার (২৮ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ জামান। এ ব্যাপারে আইনজীবী আশরাফ-উজ জামান বলেন, সরকার সাধারণ হজ প্যাকেজ ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করেছে। আর বিশেষ প্যাকেজ ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। নোটিশে হজের মোট খরচ ৪ লাখ টাকায় সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।

    হজের মতো একটি ফরজ ইবাদতের অতিরিক্ত মূল্য নির্ধারণ করা বাধা সৃষ্টির নামান্তর। নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে জানান আইনজীবী আশরাফ-উজ জামান। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version