Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘সাকরাইন’ এর রূপান্তরিত রূপ
    মুক্তবাক

    ‘সাকরাইন’ এর রূপান্তরিত রূপ

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressজানুয়ারি ১৫, ২০২৪Updated:জানুয়ারি ১৫, ২০২৪No Comments2 Mins Read

    তৌফিক অপু:
    বাংলাদেশের প্রাচীন উৎসব সমূহের মধ্যে পুরান ঢাকার সাকরাইন উৎসব অন্যতম। যদিও এটা সমগ্র বাংলাদেশব্যাপী পালিত হয় না কিন্তু খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশি সংস্কৃতি।

    এটাকে ঐক্য এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হয়। সংস্কৃত শব্দ ‘সংক্রান্তি’ ঢাকাইয়া অপভ্রংশে সাকরাইন রূপ নিয়েছে। পৌষ ও মাঘ মাসের সন্ধিক্ষণে, পৌষ মাসের শেষদিন হিসাবে উদযাপিত হয়।

    তবে পুরান ঢাকায় পৌষসংক্রান্তি বা সাকরাইন সার্বজনীন ঢাকাইয়া উৎসবের রূপ নিয়েছে। বর্তমানে দিনভর ঘুড়ি উড়ানোর পাশাপাশি সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও রঙবেরঙ ফানুশে ছেয়ে যায় বুড়িগঙ্গা তীরবর্তী শহরের আকাশ।

    মূলত সাকরাইন হচ্ছে এক ধরনের ঘুড়ি উৎসব। তবে খুব বেশিদিন হয়নি এটা সন্ধ্যার পর আতশবাজি উৎসব ও ডিজে পার্টিতে পরিণত হয়ে গেছ। বিতর্কটা মূলত এখান থেকেই শুরু।

    সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত একটানা আতশবাজি ও ডিজের শব্দ এলাকাবাসীকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে। যেহেতু একযোগে শব্দটা হতে থাকে তাই বেশ বিকট শব্দে পরিণত হয়। এতে সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হন বৃদ্ধ, ছোট বাচ্চা ও অসুস্থ ব্যক্তিরা।

    এছাড়া এ অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন জায়গা থেকে আসা যুবক যুবতীরা বিভিন্ন রকমের পরিস্থিতির সৃষ্টি করে যা এলাকাবাসীকে বিব্রতকর করে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে পুরনো ঢাকার বাসিন্দারা এ উৎসব পরিত্যাগের আহ্বান জানায়।

    শব্দহীন জনপ্রিয় উৎসব যখন অতি বিকট শব্দে পরিণত হয় তখন এ ধরনের দাবি ওঠাটা খুবই স্বাভাবিক। তাই উৎসব হওয়া না হওয়া নিয়ে শুরু হয়ে গেছে দ্বন্দ্ব।

    একথাও সত্যি আতশবাজি ও ডিজের ভিড়ে নানান রঙের ঘুড়ি উড়ানোর দৃশ্যটাও হারিয়ে যেতে বসেছে।

    আমার কাছে মনে হয় অপসংস্কৃতিটুকু বাদ দিলে পুরনো যে সংস্কৃতি এটা সত্যিই খুব সুন্দর। টিকে থাকুক পৌষ সংক্রান্তি, টিকে থাকুক সাকরাইন।

    সাকরাইন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ

    মে ২৩, ২০২৬

    বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: জাতীয় জনস্বাস্থ্যে উদ্বেগ ও সংকট উত্তরণের পথ

    মে ১৯, ২০২৬

    ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ

    মে ১৪, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (ভোর ৫:৫০)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version