Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইসরায়েলিদের ওপর গাড়ি চালিয়ে দিলেন ফিলিস্তিনি
    Ticker

    ইসরায়েলিদের ওপর গাড়ি চালিয়ে দিলেন ফিলিস্তিনি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 15, 2024No Comments2 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক :

    ইসরায়েলের রাজধানী তেলআবিবের একটি শহরে গাড়ি ও ছুরি দিয়ে হামলা চালিয়েছেন এক ফিলিস্তিনি। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) তেল আবিব থেকে ২০ কিলোমিটার দূরের শহর রানানায় এ ঘটনা ঘটে।

    ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল স্থানীয় অ্যাম্বুলেন্স পরিষেবা সংস্থার বরাতে জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। যারমধ্যে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা ইসরায়েলি আর্মি রেডিওকে জানিয়েছেন, হামলাকারী খুব সম্ভবত গাড়ি হাইজ্যাক করে নিয়ে এসেছিলেন। ঘটনাস্থলে গাড়িটি বিধ্বস্ত হয়।

    এ ব্যাপারে একজন বলেছেন, ‘সব কিছু কয়েক সেকেন্ডের মধ্যে হয়েছে। আমরা গাড়ি বিধ্বস্ত হওয়ার শব্দ শুনতে পাই। আমরা দেখতে পাই গাড়ির চালক এক নারীকে ছুরি দিয়ে আঘাত করছেন। ওই সময় ওই নারী পালিয়ে যান। এরপর হামলাকারী ৬০ বছরের এক বৃদ্ধকে ছুরিকাঘাত করেন। ওই সময় সেখানে অনেক মানুষ চিৎকার করছিলেন।’

    অপর এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘তিনজনকে এক ব্যক্তি শপিং মলের কাছে ছুরিকাঘাত করছে আমি দেখেছি। সেখান থেকে একটি গাড়ি হাইজ্যাক করেন তিনি। এরপর ওই গাড়ি দিয়ে অনেক মানুষকে চাপা দেয়।’

    ইসরায়েলি পুলিশের মুখপাত্র এলি লেভি আর্মি রেডিওকে বলেছেন, এই হামলার পেছনে কি উদ্দেশ্য রয়েছে সেটি ‘নিশ্চিত’ করে তারা বলতে পারছেন না।

    ইসরায়েলি অপর সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, হামলাকারী একাধিক স্থানে গেছেন এবং সেসব জায়গায় হামলা চালিয়েছেন।

    তিনি প্রথমে একটি গাড়ির চালককে ছুরি দিয়ে আঘাত করেন। এরপর গাড়িটি নিয়ে তিনজনকে ধাক্কা দেন।

    এরপর গাড়িটি আটকে যাওয়ার পর সেটি ফেলে দিয়ে অপর একটি গাড়ি হাইজ্যাক করেন এবং আহুজা সড়ক দিয়ে চালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজনকে চাপা দেন।

    পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই ফিলিস্তিনি পশ্চিমতীরের হেবরনের বাসিন্দা এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় সবমিলিয়ে তিনটি গাড়ি হাইজ্যাক করে সে। এরপর শহরজুড়ে চালায় তাণ্ডব।তেলআবিবে ইসরায়েলিদের ওপর গাড়ি চালিয়ে দিলেন ফিলিস্তিনি, আহত ১৮

    ইসরাইল হামলা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version