Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ডার্ক সার্কেল দূর করার উপায়
    টিপস

    ডার্ক সার্কেল দূর করার উপায়

    স্বাস্থ্য ডেস্কBy স্বাস্থ্য ডেস্কJanuary 18, 2024No Comments3 Mins Read

    স্বাস্থ্য: চোখের নিচে কালো দাগ পড়ার সমস্যাকে বলা হয় ডার্ক সার্কেল। এটি বিভিন্ন কারণে হতে পারে। তবে ডার্ক সার্কেল হলে সবার আগে চেহারার সৌন্দর্য নষ্ট হয়। আবার এটি শরীরের ভেতরগত কোনো সমস্যার লক্ষণও প্রকাশ করে।

    তাই ডার্ক সার্কেল হলে তা অবহেলা করা যাবে না। সেজন্য আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন বেছে নিতে হবে। থাকতে হবে মানসিক চাপমুক্ত। এছাড়া খাবারের ক্ষেত্রেও হতে হবে সচেতন। ডার্ক সার্কেল দূর করার জন্য ভিটামিন বি এবং সি যুক্ত খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

    কমলা, লেবু, জাম্বুরা, তরমুজ ইত্যাদি ফলেও থাকে পর্যাপ্ত ভিটামিন সি। তাই এ ধরনের ফল খাবারের তালিকায় যোগ করলে উপকার পাওয়া যেতে পারে। এর পাশাপাশি ডার্ক সার্কেল দেখা দিলে ঘরোয়া উপায়ে যত্ন নিতে হবে। এতে এই সমস্যা দূর করা সহজ হবে।

    চলুন জেনে নেওয়া যাক ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপায়-

    ১. ম্যাসাজ : নারিকেল তেল এবং বাদাম তেল মিশিয়ে চোখের চারপাশে বৃত্তাকারভাবে আলতো করে ম্যাসাজ করুন। এরপর এভাবে প্রায় এক ঘণ্টা রেখে দিন। এটি প্রতিদিন করবেন। নারিকেল তেল ও বাদাম তেলের পুষ্টিকর উপাদান আপনার চোখের নিচের ত্বকের উন্নতি করবে। চোখের নিচে জমে থাকা কালচে দাগ হালকা করতে কাজ করবে।

    ২. আই মাস্ক : যা লাগবে- নারিকেল তেল- কয়েক ফোঁটা, লেবুর রস- কয়েক ফোঁটা, গ্রেট করা শসা- ২ চা চামচ, ফ্রেশ ক্রিম- ১ চা চামচ, চায়না ক্লে- ৩ চা চামচ। যেভাবে তৈরি করবেন : এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। তুলা দিয়ে চোখ ঢেকে রাখুন এবং প্যাকটি যাতে চোখে না পড়ে সেদিকে খেয়াল রেখে এর উপর মাস্ক লাগান। এভাবে চোখের উপর লাগিয়ে নিয়ে শুয়ে আরাম করতে পারেন। অন্তত ২০ মিনিটের জন্য রেখে দেবেন। এরপর ধীরে ধীরে দুধ এবং তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মিশ্রণটি ফ্রিজে এক সপ্তাহ সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন।

    ৩. টমেটো : আই টোনার হিসেবে টমেটো একটি চমৎকার এক্সফোলিয়েটিং এজেন্ট তৈরি করে। রূপচর্চার ক্ষেত্রে এটি একটি কার্যকরী উপাদান। লেবুর রস এবং টাটকা টমেটোর রস মিশিয়ে প্রতিদিন চোখের নিচে ম্যাসাজ করুন। টোনারটি প্রায় ২০ মিনিটের জন্য রেখে দিন এবং এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

    ৪. গ্রেট করা আলু : কাঁচা আলু বা ঠান্ডা কাঁচা আলুর টুকরা ত্বকে হালকা প্রভাব ফেলে বলে প্রমাণিত হয়েছে। ডার্ক সার্কেল হালকা করতে এই উপাদান অনেকেই ব্যবহার করে থাকেন। এটি বেশ কার্যকরী। নিয়মিত এভাবে ব্যবহার করলে উপকার পাবেন দ্রুতই।

    ৫. ভেষজ চা : আমরা বেশিরভাগই চা এবং কফিতে অত্যধিক চিনি খেয়ে থাকি। এই অভ্যাস পরিত্যাগ করা উচিত। এর বিকল্প হিসেবে চিনি ছাড়া ভেষজ চা খাওয়ার অভ্যাস করতে হবে। আর এই ভেষজ চায়ের ব্যাগগুলো ফেলে না দিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এগুলো চোখের পাতার উপর দিয়ে রাখলে দারুণ উপকার পাবেন। এতে ডার্ক সার্কেল দূর হবে খুব সহজেই।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ১৮ জানুয়ারি, ২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও উজ্জ্বল ত্বকের সহজ কিছু উপায়

    July 29, 2026

    শীত বসন্তের মাঝামাঝি সুস্থ থাকার টিপস

    February 9, 2026

    পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর প্রাকৃতিক উপায়

    September 4, 2025

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version