Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ওয়েব ফিল্মে উর্মিলা
    আনন্দলোক

    ওয়েব ফিল্মে উর্মিলা

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকজানুয়ারি ১৮, ২০২৪No Comments2 Mins Read

    আনন্দলোক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ পা রেখে কাজ করেছেন অসংখ্য নাটক-টেলিফিল্মে। এবার ওটিটির পর্দা মাতাবেন এই অভিনেত্রী। ওয়েব ফিল্মটির নাম ‘ত্রিভুজ’। মুনহানা বৃত্তার রচনায় সিনেমাটি নির্মাণ করছেন আলোক হাসান।

    গত ১৫ জানুয়ারি থেকে রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছে ফিল্মটির। টানা ৮ দিনে শেষ হবে ‘ত্রিভুজ’র দৃশ্যায়ন। আর এই ওয়েব ফিল্মটির মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন উর্মিলা। সিনেমায় একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে।

    এ প্রসঙ্গে উর্মিলা বলেন, ক্যারিয়ারে প্রথম আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছি। এর গল্প দারুণ। আমি পুরো স্ক্রিপ্ট পড়েছি। স্ক্রিপ্ট পড়ে আমার চরিত্রটি ভীষণ ভালো লেগেছে বলেই কাজটি করছি। আমার বিশ্বাস দর্শকরা ভালো একটি কাজ উপহার পেতে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন উর্মিলা। তাই স্বাভাবিকভাবেই আইনজীবীর চরিত্রে নিজেকে সহজেই ফুটিয়ে তুলতে পারবেন জানিয়ে অভিনেত্রী বলেন, অভিনয়ের সুবাদে ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে হয়। এমন অনেক চরিত্র আছে যেগুলোর সঙ্গে পরিচয় ঘটে অভিনয় করতে গিয়েই।

    তবে যেহেতু আমি আইন বিষয়েই পড়াশোনা শেষ করেছি সেজন্য চরিত্রটি করতে কিছুটা সুবিধা থাকবে এটাই স্বাভাবিক। মূলত উচ্চ, মধ্য, নিম্নবিত্ত ও তিন শ্রেণির প্রতিনিধি হিসেবে তিনটি কাপলের গল্প দেখা যাবে ওয়েব ফিল্মটিতে।

    প্রসঙ্গত, সাজু মুনতাসিরের প্রযোজনায় ১৯৫২ ইন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি। উর্মিলা ছাড়াও এতে আরও অভিনয় করছেন আনিকা কবির শখ, শাহরিয়ার নাজিম জয়, ইমতিয়াজ বর্ষণ, ফারিণ খান, সোহেল মণ্ডল ও মৌসুমী মৌ।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ১৮ জানুয়ারি, ২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    Day long Workshop “Story to Screenplay”

    মে ২৩, ২০২৬

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (দুপুর ২:২০)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version