Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাতীয় কবিতা পরিষদ পুরস্কার-২০২৪ ঘোষণা
    Lead

    জাতীয় কবিতা পরিষদ পুরস্কার-২০২৪ ঘোষণা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 3, 2024No Comments2 Mins Read

    ঢাবি প্রতিবেদক : জাতীয় কবিতা পরিষদ পুরস্কার-২০২৪ পেলেন কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান কাজল বন্দ্যোপাধ্যায়। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত জাতীয় কবিতা উৎসবের ৩৬তম আসরে পুরস্কারপ্রাপ্ত কবি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে যে দুই বছর কবিতা উৎসব ও পুরস্কার দেওয়া বন্ধ ছিল, সেই দুই বছরের পুরস্কার পেয়েছেন কবি অসীম সাহা ও রুবি রহমান।

    শুক্রবার (০২.০২.২০২৪) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ৩৬তম জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনে এই তিনজনের নাম ঘোষণা করেন কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত৷ এবারের উৎসবের আহ্বায়ক কবি শিহাব সরকার ও সভাপতিমণ্ডলীর সদস্য কবি আসলাম সানী এ সময় তাঁর সঙ্গে ছিলেন। রাত নয়টায় কবিতার গানের মধ্য দিয়ে কবিতা উৎসবের পর্দা নেমেছিল৷

    পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত বলেন, প্রতিবছর জাতীয় কবিতা উৎসবে জাতীয় কবিতা পরিষদ পুরস্কারপ্রাপ্ত কবির নাম ঘোষণা করা হয়। ২০২১ ও ২০২২ সালে করোনা পরিস্থিতির কারণে দুই বছর উৎসব আয়োজন করা সম্ভব হয়নি, পুরস্কারও দেওয়া যায়নি। কবিতা পরিষদ পুরস্কারের জন্য প্রতিবছর যাঁর নাম ঘোষণা করা হয়, পরের বছর তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    তারিক সুজাত জানান, ২০২২ সালের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি রুবি রহমান, ২০২৩ সালের জন্য কবি অসীম সাহা আর ২০২৪ সালের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কাজল বন্দ্যোপাধ্যায়।

    পুরস্কার পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কবি কাজল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই পুরস্কার দেশের কবিদের জন্য সর্বোচ্চ পুরস্কার বলে আমি মনে করি। এই মুহূর্তে যথাযথ আবেগ-অনুভূতি প্রকাশের পর্যাপ্ত ভাষা আমার নেই। দেশে অনেক পুরস্কার আছে। অনেক পুরস্কারই সম্মান-মর্যাদার। কিন্তু আমরা মনে করি, জাতীয় কবিতা পরিষদের তরফ থেকে এই পুরস্কার খুব মর্যাদা, আনন্দ ও তৃপ্তির। দেশে গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠায় এই সংগঠনের ভূমিকা রয়েছে।’

    জাতীয় কবিতা পরিষদ পুরস্কার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version