Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিয়ের গুঞ্জনে তানিয়া বৃষ্টি ও আরশ খান
    আনন্দলোক

    বিয়ের গুঞ্জনে তানিয়া বৃষ্টি ও আরশ খান

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকFebruary 6, 2024No Comments2 Mins Read

    ছোট পর্দার বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেই একসঙ্গে কাজ করেছেন তারা। এই জুটির পর্দার প্রেম একসময় রূপ নেয় বাস্তবে। একের পর এক জুটি হয়ে কাজ করায় তারা বেশ কয়েকবার প্রেমের খবরে আলোচনায় আসেন।

    কান পাতলেই শোনা যাচ্ছে এ প্রজন্মের দুই তারকার প্রেম-বিয়ের গুঞ্জন। ২০২২ সাল থেকে চর্চায় এই জুটি। সে সময় জানা যায় তারা একসঙ্গেই থাকছেন রাজধানীর মহানগর প্রজেক্টে।

    একসঙ্গে রাতের আঁধারে বিভিন্ন জায়গায় তাদের দেখা গেছে। তবে বরাবরই প্রেমের সম্পর্ক এড়িয়ে গিয়েছেন তারা। মাঝে হঠাৎ করেই তাদের সম্পর্কে ফাটল ধরে। দূরত্ব বেড়েছিল দুজনার। জুটি বেঁধে কাজ করাও বন্ধ করে দেন। দীর্ঘ সময় ছিল দুজনের মুখ দেখাদেখি বন্ধ। এই জুটি দর্শকপ্রিয় পাওয়া সত্ত্বেও ভেঙে যায়। সবাই ভুলতে থাকেন বৃষ্টি-আরশের সম্পর্কের কথা। সেই গুঞ্জনে নতুন করে আগুনে ঘি ঢালল তানিয়া বৃষ্টির একটি ফেসবুক পোস্ট।

    গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ছিল আরশ খানের জন্মদিন। বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে তানিয়া লেখেন, তুমি জানো তুমি আমার সব। পার্টনার, বেস্ট ফ্রেন্ড, ঝগড়া, মারামারি করার জায়গা, শেয়ারিং কেয়ারিং পার্টনার, ভাই-ব্রাদার সবকিছু। শুভ জন্মদিন আমার একমাত্র.. আই লাভ ইউ।

    সেই পোস্টে আরশের মেজাজ খারাপ করে দেওয়ার জন্য ক্ষমাও চান তিনি। মন্তব্যের ঘরে আরশ জানান তানিয়াকে ক্ষমা করে দিয়েছেন তিনি। মন্তব্যের ঘরে অনেকেই তাকে ভাবি বলে সম্বোধন করেন। তানিয়াও তাতে সাড়া দিয়েছেন।

    এর আগে ২০২২ সালে আরশ ও বৃষ্টির প্রেমের খবর ছড়ায়। সে সময় গুঞ্জন ওঠে, গোপনে বিয়ে করে সংসার করছেন তারা। এমন অবস্থায় আরশ ও বৃষ্টি জানান, বিয়ে করেননি তারা। তবে নিজেদের মধ্যে ভালো সম্পর্কের কথা জানিয়ে বিয়ে নিয়েও ভাবছেন বলে জানান। এর কিছুদিন পর জানা যায় দূরত্ব বেড়েছে দুজনার। জুটি বেঁধে কাজ করাও বন্ধ করে দেন।

    ভুুল-বোঝাবুঝি মিটিয়ে গত বছরের মাঝামাঝি আবারও একসঙ্গে কাজ শুরু করেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই জুটি অভিনীত ‘পাঁজর-২’। জানা গেছে, একত্রে শুটিং করতে গিয়ে আবার কাছাকাছি এসেছেন তারা।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/০৬ ফেব্রুয়ারি , ২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version