Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্রেমে পড়েছেন?
    জীবনশৈলী

    প্রেমে পড়েছেন?

    জীবনশৈলী প্রতিবেদকBy জীবনশৈলী প্রতিবেদকFebruary 8, 2024No Comments2 Mins Read

    লাইফস্টাইল: প্রেমে পড়ার অনুভূতি সুন্দর। সবকিছুই তখন রঙিন লাগে চোখে। তাই যার প্রেমে পড়লেন, তার অনেককিছুই তখন আপনার চোখে পড়বে না। পড়লেও সেগুলো নিয়ে ভাবার আপনার সময় থাকবে না।

    কারণ আপনি তখন তার প্রেমে পড়ে গেছেন। কিন্তু একটা সময় গিয়ে এসব নিয়ে ভুগতে হবে আপনাকেই। কারণ হুটহাট প্রেমে পড়ে সম্পর্ক শুরু করে দিলে অনেক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

    তাই যার প্রেমে পড়েছেন, একটু ধৈর্য ধরে তার কিছু স্বভাবও খেয়াল করে দেখতে হবে। যদি সেগুলো তার ভেতরে থাকে, তবে সেই সম্পর্কে না এগোনেই ভালো।

    চলুন জেনে নেওয়া যাক কোন স্বভাবগুলো দেখলে সতর্ক হবেন-

    ১. ইগো: এটি এমন জিনিস যা সম্পর্ককে খারাপ করতে যথেষ্ট। এ ধরনের মানুষকে দেখতে স্মার্ট ও আত্মবিশ্বাসী লাগলেও খেয়াল করে দেখলে ভুলটা বুঝতে পারবেন। এ ধরনের মানুষেরা সব সময় নিজেকে সঠিক প্রমাণ করতে ব্যস্ত থাকবে, এমনকী ভুল হলেও। নিজের ভুল স্বীকার করতে জানে না। যদিওবা ভুল ধরা পড়ে তবে তর্কের বিষয়বস্তুই পাল্টে দেয়।

    ২. অতিরিক্ত কেয়ারিং: শুরুর দিকে এই স্বভাব আপনার বেশ ভালোই লাগবে। আপনার সবকিছুতেই সে কেয়ারিং করছে এটি আপনাকে আনন্দ দেবে। কিন্তু ধীরে ধীরে আপনি অতিষ্ঠ হতে শুরু করবেন। কারণ আপনার সবকিছুই সে তার মতো করে নিয়ন্ত্রণ করতে চাইবে। একটা সময় সে আপনাকে সন্দেহও করতে শুরু করতে পারে। আপনার তখন দমবদ্ধ লাগতে শুরু করবে। তাই আগেভাগেই সতর্ক হোন।

    ৩. গা ছাড়া ভাব: অতিরিক্ত কেয়ারিং যেমন অসহ্য হয়ে ওঠে, তেমনই একটি অসহ্যকর অভ্যাস হলো গা ছাড়া ভাব। যদি আপনার কোনো কিছুতেই তার কোনো প্রতিক্রিয়া না থাকে তবে বুঝে নেবেন এই সম্পর্ক একতরফা। এ ধরনের মানুষ কেবল নিজের প্রয়োজনেই আপনার সঙ্গে সময় কাটাবে বা কথা বলবে। তাই নিজেকে এভাবে অবহেলিত হতে দেবেন না। এ ধরনের স্বভাব দেখলে আগেভাগেই সরে পড়ুন।

    ৪. যৌনতা: এ ধরনের মানুষের সম্পর্কে জড়ানোর উদ্দেশ্যই হলো যৌনতা। যেকোনোভাবে হোক, আপনার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে এরপর আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ তারা হৃদয়ের কোনো দাম দিতে পারে না। তাদের কাছে কেবল শরীরটাই মূল্যবান। এ ধরনের উদ্দেশ্য দেখলে যত দ্রুত সম্ভব সেখান থেকে সরে যান। যারা ভালোবাসে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে না।

    ৫. খুঁত ধরা: প্রথম দিকে না হলেও পরবর্তীতে তার এই স্বভাব প্রকাশ পেতে পারে। কথায় কথায় আপনার খুঁত ধরে, পান থেকে চুন খসলেই আপনাকে অপমান করতে চায়, আপনার ভুল খুঁজে বের করে। এরকম মানুষের সঙ্গে সারাজীবন কাটানো সম্ভব নয়। তাই এই স্বভাব থাকলে যত দ্রুত সম্ভব তার সঙ্গ ত্যাগ করুন।

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/০৮ ফেব্রুয়ারি,২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত উষ্ণতায় সাতকাহন

    November 23, 2026

    পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের

    November 18, 2026

    ‘সুহৃদ’ এ সামার ক্লিয়ারেন্স সেল

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version