Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্রিয়জনকে খুশি করতে……..
    টিপস

    প্রিয়জনকে খুশি করতে……..

    রেজাই রাব্বীBy রেজাই রাব্বীFebruary 10, 2024No Comments3 Mins Read

    দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস বা ‘ভ্যালেন্টাইনস ডে’। এই বিশেষ দিনে সবাই চান প্রিয় মানুষকে খুশি রাখতে । ভালোবাসার মানুষকে নিয়ে দিনটি বিশেষভাবে উদযাপনের প্রস্তুতি অবশ্যই নিয়েছেন! এ জন্য কত আয়োজন। বড় ও দামি উপহার দিতে প্রস্তুত আমরা। কিন্তু আপনি জানেন কী? সামান্য উপহারেও দিনটিতে কাছের মানুষকে খুশি রাখা যায়। তো আর দেরি কেন?

    চলুন জেনে নিই- যে উপহার দিলে প্রিয়জনের কাছে তা সারা জীবন স্পেশাল ও স্মরণীয় হয়ে থাকবে ।

    লাল গোলাপ: এটি ভালোবাসার প্রতীক । এতে অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে খুশি রাখতে তাই দিতে পারেন একগুচ্ছ লাল গোলাপ। কাউকে প্রপোজ করতেও এর জুড়ি মেলাভার। তাই ফুল দেওয়ার মধ্য দিয়ে আমরা ভালোবাসার মানুষটিকে বরণ করে নিতে পারেন।

    চকলেট: এটি অনেকেরই প্রিয় খাবার। তাই এই দিনে ভালোবাসা আরও মিষ্টি করতে এবং নিজের অনুভূতির উষ্ণতা প্রকাশ করতে উপহার হিসেবে দিতে পারেন চকলেট।

    অ্যালবাম: বিশেষ এই দিনটিতে দুজনের সুন্দর ও বিশেষ কিছু মুহূর্ত ফ্রেমেবন্দি করে প্রিয়জনের হাতে তুলে দিতে পারেন। প্রিয় মানুষটির পছন্দ, রুচি আর ব্যক্তিত্ব অনুযায়ী তার জন্য উপহার খুঁজে নিন। দাম যা-ই হোক না কেন, আপনার উপহারটি হয়ে উঠুক প্রিয়জনের প্রতি ভালোবাসার অভিব্যক্তির বহিঃপ্রকাশ ।

    হাতের তৈরি কিছু: বিশেষ মানুষটির পছন্দ, অভ্যাস অবশ্যই আপনার অজানা নয়। সেগুলোকে মনে করিয়ে দিন ভালোবাসা দিবসে। বিশেষ দিনে বিশেষ কিছু হিসেবে প্রিয়জনকে হাতের তৈরি নানা জিনিস দেয়া যায়। সেটি হতে পারে নানা রঙের ও ঢঙের কার্ড, কারুকাজ করা রুমাল, নকশিকাঁথা, ওয়ালমেট।

    চিঠি: সাধারণত এখন আর কেউ চিঠি লিখে না। তবে ভালোবাসা প্রকাশে এখনও এর ভূমিকা মেসেজ, ফোন কল ও মেইলের চেয়ে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মনের নানা অব্যক্ত কথা সহজেই প্রকাশ করা যায়। ফলে বিশেষ দিনটিতে আপনারা প্রিয়জনকে চিঠিও লিখতে পারেন।

    বই: উপহার হিসেবে বইয়ের চেয়ে উত্তম আর কিছুই নেই। ভালোবাসা দিবসে প্রিয়জনকে খুশি রাখতে তাই দিতে পারেন রোমান্টিক ঘরানার কবিতা, গল্প বা উপন্যাসের বই । চাইলে প্রথম পাতায় কিছু লিখেও দিতে পারেন।

    গিফট বক্স: ভালোবাসা দিবসে প্রিয়জনকে উপহার হিসেবে দেয়া যেতে পারে গিফট বক্স । খেয়াল রাখবেন, আকর্ষণীয় মোড়কে এতে যেন থাকে প্রিয়জনের প্রিয় কিছু।

    সিরামিকের উপহার: এই দিনে ভালোবাসার মানুষটিকে সিরামিকের মগ, শোপিস কিংবা চাবির রিংও উপহার দিতে পারেন। চাইলে দু’জনার একটি ছবি সিরামিকের প্লেটে প্রিন্ট করিয়েও নিতে পারেন ।

    মোবাইল: ভালোবাসা । দিবসের শ্রেষ্ঠ উপহার হতে । পারে মোবাইলও। কাজেই তার পছন্দমতো মোবাইল কিনে তাকে উপহার দিন। এর সঙ্গে মোবাইল কভার উপহার দিতেও ভুলবেন না কিন্তু ।

    গয়না: ভালোবাসার মানুষটিকে ছোট্ট কোনো গয়নাও উপহার দিতে পারেন। চাইলে তাকে আংটি অথবা হাতের ব্রেসলেটও দিতে পারেন। তবে কেনার সময় অবশ্যই ভালোবাসার মানুষটির সঙ্গে যেন মানানসই হয় তা ভেবে কিনবেন ।

    বিচিত্র ফুলদানি: ডিজাইনার মনিকা লুবকস্কা- জোনাস প্রিয় দুটি জিনিসকে একত্র করে তৈরি করেছেন ভিন্নধর্মী ফুলদানি। মাঝখানে বই এবং তার দুই পাশে ফুল রাখার জন্য কাচের দুটি ফুলদানি রয়েছে। আপনি চাইলেই পানি ও ফুল নিয়মিত পরিবর্তনকরতে পারবেন।

    “উপহার যা-ই হোক না কেনো তার উপস্থাপনা করুন আকর্ষণীয়ভাবে। আর এর মধ্য থেকেই স্মরণীয় করে রাখুন আপনার এই ভালোবাসা দিবসটিকে ।”

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/১০ ফেব্রুয়ারি,২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও উজ্জ্বল ত্বকের সহজ কিছু উপায়

    July 29, 2026

    শীত বসন্তের মাঝামাঝি সুস্থ থাকার টিপস

    February 9, 2026

    পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর প্রাকৃতিক উপায়

    September 4, 2025

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version