Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাপ্পা মজুমদারের সঙ্গীতায়োজনে গানে ফিরলেন দেবাশীষ সমদ্দার
    আনন্দলোক

    বাপ্পা মজুমদারের সঙ্গীতায়োজনে গানে ফিরলেন দেবাশীষ সমদ্দার

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 11, 2024No Comments2 Mins Read

    আনন্দালোক ডেস্ক:  সেই নব্বই দশক থেকে দেবাশীষ সমদ্দার কথাপ্রধান গানের জন্য পরিচিত। জীবনমুখী বেশ কিছু গান উপহার দিয়েছেন যেগুলো শ্রোতাদের মন ভরিয়েছে। তবে ব্যক্তিগত জটিলতায় গানের আঙিনায় নিয়মিত থাকতে পারেননি।একই বছরে পরপর হারিয়েছেন বাবা, মা, ছোট ভাই ও স্ত্রী ডা. এন কে নাতাশাকে।

    প্রিয়জন হারানোর বেদনা নিয়েই জীবনের চরম প্রতিকূলতা পেরিয়ে গানকে আঁকড়ে ধরেই টিকে থাকার চেষ্টা করছেন দেবাশীষ। এরই ধারাহাহিকতায় দীর্ঘদিন পর হাজির হলেন ভিন্নধর্মী একটি রোমান্টিক গান নিয়ে। গানের শিরোনাম ‘এখন নামবে শ্রাবণ’।

    শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধায় বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে কণ্ঠশিল্পী দেবাশীষ সমদ্দারের এই গানের ভিডিও প্রকাশনা উৎসব হয়ে গেল তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগষিপ সেন্টারে। অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিষ জানাতে এসেছিলেন বরেণ্য সংগীত পরিচালক পার্থ মজুমদার, কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার, সন্দীপন দাস, অভিনেতা ও নির্মাতা তানভির হোসেন প্রবাল প্রমুখ।

    ‘এখন নামবে শ্রাবণ’ গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। এর সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। মাস্টারিং করেছেন অমিত মল্লিক।

    শিল্পী তার অকাল প্রায়াত স্ত্রী টেলিভিশন সংবাদ উপস্থাপক, সমাজকর্মী এবং এসোসিয়েট প্রফেসর (আইইডিসিআর) ডা. এন কে নাতাশার স্মৃতির উদ্দেশ্যে গানটি উৎসর্গ করেছন।

    দেবাশীষ বলেন, ‘এই গান আমার নিঃসঙ্গ জীবনের নির্যাস। গানটি শ্রোতারা শুনলে আমি তৃপ্তি পাব। বাপ্পা মজুমদারকে ধন্যবাদ চমৎকার শ্রুতিমধুর সংগীতায়োজন করার জন্য। গানটির ভিডিও থেকে অর্জিত সমস্ত অর্থ ‘প্রকৃতি নির্ভর হাসপাতাল’- এর কাজে ব্যয় করা হবে। বরিশাল বিভাগের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে হাসপাতালটির স্থাপন প্রক্রিয়াধীন।’

    গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘দারুণ কিছু কথায় সাজানো গানটি। দেবাশীষ সমদ্দার আমার খুব কাছের ছোট ভাই। অসাধারণ লেখে সে। ওর সহজ সরল কিন্তু মাদকতাপূর্ণ গলায় গাওয়া এই নিখাঁদ প্রেমের গানটি সবার অনেক ভালো লাগবে।’

    গানের ভিডিও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রনি আহসান। ভিডিওচিত্রে দেবাশীষের সহশিল্পী হিসেবে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। রাঙামাটির বৈচিত্রময় লোকেশনে নির্মিত গানটির সিনেমাটোগ্রাফি করেছেন জুলকার আহমেদ সায়েম। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন আকতারুল আলম তিনু।

    দেবাশীষ সমদ্দার এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ – ‘দেব সিন্ধু’তে রিলিজ দেওয়া হয়েছে গানটি।

    দেবাশীষ সমদ্দার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version