Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১৭
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিলেটে ধ্বংসের পথে চা শিল্প, বাগান মালিকদের ক্ষোভ
    ইকোবিজ

    সিলেটে ধ্বংসের পথে চা শিল্প, বাগান মালিকদের ক্ষোভ

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressফেব্রুয়ারি ১১, ২০২৪No Comments2 Mins Read

    সিলেট অফিস: চোরাচালান, বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়া, বাজার নিয়ন্ত্রণ, ব্যাংক ঋণ পরিশোধের উচ্চ হারসহ নানা সংকটে ঝুঁকছে সিলেটের চা শিল্পটি। ফলে এ নিয়ে বাগান মালিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

    অথচ ১৮৫৪ সালে সিলেটে মালনীছড়া চা বাগানের মাধ্যমে দেশে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। সিলেটের তিন জেলায় ১৩৫টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারে ৯২, হবিগঞ্জে ২৪ ও সিলেটে ১৯টি চা বাগান রয়েছে। এসব বাগানে শত শত লোক তাদের শ্রম বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছে।

    রোববার (১১ ফ্রেবুয়ারি) দুপুরে সিলেটের চা বাগানের মালিকদের সংগঠন টি—প্লান্টার সংবাদ সম্মেলন করে নানা সংকটের কথা তুলে ধরে। এসময় সিলেট বিভাগের ২৫টি বাগানের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন চা বাগান মালিক মোহাম্মদ মুফতি হাসান।

    এসময় তিনি বলেন, চা শিল্পের উপর কয়েক লক্ষ শ্রমিক, কর্মচারীর জীবন জীবিকা নির্ভরশীল। পরোক্ষভাবে আরো কয়েক লঞ্চ লোক চা শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। বর্তমানে চা শিল্প কঠিন পরিস্থিতিতে।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, বাগানের ব্যবহৃত রোগবালাই দমনে ঔষধ, সার এবং বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ কয়েকগুণ বেড়েছে কিন্তু নিলামমূল্য তারচেয়েও বেশি মাত্রায় কমেছে। ভালো মানের চা ২২০ টাকা ও তদূর্ধ্ব দামে বিক্রি হচ্ছিল যা উৎপাদন খরচের চেয়ে কম। বর্তমানে নিলামমূল্য ১৭০ টাকা ১৭৫ টাকা থেকে নেমে ১০০ টাকা ১১০ টাকায় এসেছে। এমনকি ১০০ টাকার নীচেও নিলামে বিক্রি হচ্ছে। চায়ের এই নিলামমূল্য দিয়ে লাভের প্রশ্নই উঠে না, উৎপাদন খরচ বহন করাই কোনভাবে সম্ভব নয়।

    চা শিল্পের সংকটের কয়েকটি কারন উল্লেখ করে তিনি বলেন, দেশের বাইরে থেকে খুবই নিম্নমানের চা চোরাচালান (স্মাগলিং), নিয়ম বিবর্জিত পদ্ধতিতে পঞ্চগড় এলাকায় নিম্নমানের চা উৎপাদন, আইন অমান্য করে পঞ্চগড় এলাকায় সরাসরি ফ্যাক্টরি থেকে চা বিক্রয়, মজুরী, তেল, রেশন, ঔষধ (এগ্রো ক্যামিকেল) ও বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়া উল্লেখযোগ্য।

    সংবাদ সম্মেলনে এই শিল্পের সমাধানের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, কেজি প্রতি চায়ের নিম্নতম মূল্য ৩৫০ থেকে ৪০০ টাকা নির্ধারণ, ভালো মানের চা নিলামে বেশি দর, দেশের বাইরে থেকে চোরাই পথে চা আসা বন্ধ করা, পঞ্চগড় এলাকায় চা উৎপাদনের মান এবং আইন ও বিধিসম্মতভাবে চা বাজারজাত করার ব্যবস্থাসহ বেশ কিছু উদ্যোগ দ্রুত গ্রহন করতে হবে।

    চা শিল্প
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ

    মে ১৪, ২০২৬

    একটানা ছুটির আমেজে শিক্ষা প্রতিষ্ঠান

    মে ১৩, ২০২৬

    আসন্ন ঈদে ট্রেনে নারীদের জন্য আলাদা কামরার ব্যবস্থা রাখার নির্দেশ

    মে ১২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৪:৪৭)
    • ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • পারফেক্ট ইলেকট্রনিক্স এর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত
    • বগুড়াতে মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ
    • ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস
    • গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ
    • ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version