Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইসরাইলের সাথে যুদ্ধের হুমকি সিরিয়ার
    Lead

    ইসরাইলের সাথে যুদ্ধের হুমকি সিরিয়ার

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 13, 2024No Comments2 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক: 
    ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ এ কথা জানান। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সময় নিজের ভূখণ্ড রক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত দামেস্ক।

    তিনি আরও বলেন, “গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রথম থেকেই সরব সিরিয়া।

    মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরেই ক্রমশ উত্তেজনা বেড়ে চলেছে। সেই উত্তেজনার মধ্যেই নিজের যুদ্ধ প্রস্তুতির কথা ঘোষণা করলো সিরিয়া।

    আরটি জানিয়েছে, রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্বুল্লাহিয়ানের সঙ্গে রাজধানী দামেস্কে বৈঠক করেন ফয়সাল মেকদাদ। এসময় তারা গাজায় ইসরায়েলের বর্বরতার মধ্যে কীভাবে ফিলিস্তিনিদের আরও সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা করেন।

    ফয়সাল জানান, ১৯৪৮ সাল থেকেই ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে সিরিয়া। ওই বছরই ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর ইহুদিবাদি দেশটিকে আক্রমণ করেছিল সিরিয়া।

    ফয়সাল মেকদাদ বলেন, সিরিয়া ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়ে চলেছে। এখনও আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।

    তবে যুদ্ধ কবে ও কীভাবে হবে তা নির্ধারণ বাকি আছে। তিনি সিরিয়ার হারানো ভূমি গোলান হাইটসের গুরুত্বের কথাও উল্লেখ করেন। ১৯৬৭ সালে ইসরায়েল এই এলাকা দখল করে নিয়েছিল।

    তিনি বলেন, গোলান হাইটস থেকে ইসরায়েলি দখলদারিত্ব মুক্ত করা আমাদের প্রধান অগ্রাধিকার। পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় অবস্থান করা তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অবৈধ বলে দাবি করেন।

    দ্রুতই এর অবসানের কথা বলেন তিনি।
    সিরিয়ায় বিদেশি সেনাদের অবৈধ অবস্থানের নিন্দা জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রীও।

    তিনি ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা করেন। সূত্র: আরটি, মেহেরনিউজ, ফার্স নিউজ

    ইসরাইল সিরিয়া
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version