Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গুরুতর অসুস্থ সুজাতা, হাসপাতালে ভর্তি
    Ticker

    গুরুতর অসুস্থ সুজাতা, হাসপাতালে ভর্তি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 14, 2024No Comments1 Min Read

    নিজস্ব প্রতিবেদক: হঠাৎই অসুস্থ একসময়ের জনপ্রিয় বাংলা সিনেমার নায়িকা সুজাতা।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং শেষে বাসায় ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

    বাড়িতে ফিরে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় অভিনেত্রীকে মিরপুরের একটি একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজাতার নাতি ফারদিন আজিম।

    তিনি বলেন, ‘আমার দাদি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন।’

    ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক। এর মধ্যে ৫০টিরও বেশি ছবি ফোক ঘরানার।

    ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রে অভিনয়ে রাতারাতি তারকা বনে যান সুজাতা। মাত্র ১২ বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী

    সুজাতা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’ প্রভৃতি।

    চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন সুজাতা। এ ছাড়া শিল্পকলায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে একুশে পদক পান তিনি।

    নায়িকা সুজাতা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version