Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গাজায় গণহত্যা চলছে -ব্রাজিলের প্রেসিডেন্ট
    Lead

    গাজায় গণহত্যা চলছে -ব্রাজিলের প্রেসিডেন্ট

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 18, 2024No Comments2 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক : শতাব্দীর ভয়াবহ গণহত্যার ধারাবাহিকতায় গাজায় চলমান নৃশংসতাকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ তুলেছেন। এছাড়া ইসরায়েলকে জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, হিটলার যেমন ইহুদিদের নির্মূল করতে চেয়েছিলেন; তেমনই এখন ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের নির্মূল করতে চাইছে।

    এ ব্যাপারে রোববার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের লুলা বলেছেন, “গাজায় যা হচ্ছে সেটি যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা। এটি সেনাদের বিরুদ্ধে সেনাদের যুদ্ধ নয়। এটি নারী ও শিশুদের বিরুদ্ধে অত্যাধুনিক সেনাবাহিনীর একটি যুদ্ধ।”

    “গাজাবাসীর সঙ্গে যা হচ্ছে তা ইতিহাসে আর কখনো ঘটেনি। আসলে, ঘটেছে; যখন হিটলার ইহুদিদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিল।”

    আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে অংশ নিতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। যা হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর তার সবচেয়ে কঠোর ইসরায়েল বিরোধী বক্তব্য।

    প্রেসিডেন্ট প্রথমে ‘জঙ্গি হামলা’ হিসেবে অভিহিত করেছিলেন।

    কিন্তু যখন ইসরায়েলি সেনারা গাজার নিরীহ মানুষের ওপর বর্বরতা শুরু করে; তখন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেন তিনি।

    হামাস ওইদিন প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করে। এছাড়া তারা ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে।

    ওই হামলার পর ইসরায়েল হামাসকে পুরোপুরি নির্মূলের ঘোষণা দেয়। তবে হামাসের যোদ্ধাদের নির্মূল করতে গিয়ে সাধারণ মানুষের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা। ইসরায়েলিদের হামলায় গাজায় এখন পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭০ হাজার মানুষ।

    ইসরাইল
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version