Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এবার রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা : সালমান এফ রহমান
    Lead

    এবার রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা : সালমান এফ রহমান

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 23, 2024No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, দেশে এখন ডলারের কোনো সংকট নেই। আসছে রমজানে কোন অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    সালমান এফ রহমান বলেন, ‘ডলারের এখন কিন্তু ওই ধরনের সংকট নেই। কিছুদিন আগে ডলার পাওয়াই যাচ্ছিল না। এখন কিন্তু ডলার আছে। ডলারের কোন সংকট নেই।

    রেটটা বেশি আছে, সেটাও নিয়ে আমার ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা হয়েছে। তিনিও কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে।’
    আসন্ন রমজানে অসাধু ব্যবসায়ীরা পণ্যমূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    গতকালই সংসদে আমার খাদ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কয়েকদিনের মধ্যে উনি সারাদেশের ডিসি-এসপিদের ঢাকায় ডাকছেন। তাদেরকে উনি নির্দেশ দেবেন কীভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
    রমজান সুন্দরভাবেই শেষ হবে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন, ‘রমজানের আগে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার প্রশ্নগুলো হয়। আবার রমজান ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই শেষ হয়।

    আমি আপনাদের আশ^স্ত করতে চাই, এই রমজানও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালভাবেই কাটাব। কোন সমস্যা হবে না। দোকানদাররা পণ্য যদি মজুতও করে, তাহলে সেটা যদি সে রমজানে না ছাড়ে তাহলে তো তার লোকসান হয়ে যাবে। ওই সময় যদি সে মালটা না ছাড়ে, তাহলে রমজানের পরে সেটা নষ্ট হয়ে যাবে। তাই তাকে বিক্রি করতেই হবে। তখন আর বেশি দাম নেওয়া যাবে না। তাই কোন সমস্যা হবে না।’
    সালমান এফ রহমান এ দিন রাজশাহীর বায়া এলাকায় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৩৪তম তাবলীগী ইজতেমা পরিদর্শনে আসেন। ইজতেমা ময়দানে যাওয়ার আগে আমচত্বর এলাকায় তিনি আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের মহতরাম আমীরে জামাআত অধ্যাপক ড. মুহম্মদ আসাদুল্লাহ আল গালিবের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। সৌজন্য সাক্ষাৎ শেষে সংসদ সদস্য সালমান এফ রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

    রমজানে মূল্যবৃদ্ধি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version