Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিলেটের জাফলং এ ফের মর্টার শেল উদ্ধার
    Lead

    সিলেটের জাফলং এ ফের মর্টার শেল উদ্ধার

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 24, 2024Updated:February 24, 2024No Comments2 Mins Read

    সিলেট অফিস: জেলার গোয়াইনঘাট উপজেলায় চার দিনের ব্যবধানে আবারও পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বাউরভাগ হাওরের দক্ষিণপাড়া এলাকার এক ব্যক্তি নদী পারাপারের সময় নদীর মধ্যবর্তী স্থানে তার পায়ে লোহার স্পর্শ লাগে। তিনি লোহার বস্তুটি তুলে পরিষ্কার করে পাড়ে এনে দেখেন তা একটি মর্টার শেল।

    পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সাধারণ মানুষকে মর্টার শেল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। স্থানীয়দের ধারণা, এটি মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল হতে পারে।

    এ ব্যাপারে সিলেটের গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সুমন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেল থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনে। বর্তমানে পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

    ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    এর আগে গত সোমবার উপজেলার একই ইউনিয়নে পিয়াইন নদী থেকে বালু উত্তোলনের সময় এক বারকি শ্রমিকের হাতে শক্ত কিছু লাগলে সেটি পানির নিচ থেকে উঠিয়ে নদীর পাড়ে নিয়ে আসা হলে দেখা যায় সেটি একটি মর্টার শেল।

    পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেটির আশপাশ থেকে লোকজনকে সরিয়ে দেয়। পরদিন মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল দল সেখানে গিয়ে নদীর তীরে মর্টার শেলটি ধ্বংস করে।

    এবার একই উপজেলায় চার দিনের ব্যবধানে নদীতে আরেকটি মর্টার শেল পাওয়া গেল।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version