Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নতুন নেতৃত্বে ইবির ‘আবৃত্তি আবৃত্তি
    বাংলাদেশ

    নতুন নেতৃত্বে ইবির ‘আবৃত্তি আবৃত্তি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 27, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক একমাত্র সংগঠন ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত ‘আবৃত্তি আবৃত্তি’ ইবি শাখার ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গোলাম রব্বানীকে সভাপতি এবং বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের আবু রায়হান রানাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

    সোমবার সংগঠন থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৫ ফেব্রুয়ারি অমর একুশে ভাষা শহীদের স্মরণে “শুদ্ধ ভাষাচর্চা বিষয়ক কর্মশালা” আয়োজন শেষে ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’ এর সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক সংগঠনটির ১৫ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করেন।

    উক্ত কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন বাংলাদেশ আবৃত্তি সমম্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান। সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাতের নেতৃত্বে কর্মশালাটি পরিচালিত হয়।

    কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি দিপেন রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক নওশীন পর্নিনী সুম্মা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ সাগর, অর্থ সম্পাদক সুইটি পাল, দপ্তর সম্পাদক মুহিববুল্লাহ, সাহিত্য সম্পাদক সূচনা ত্রিপুরা, অনুষ্ঠান সম্পাদক আব্দিম মুনিব, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারহানা ইবাদ রিয়া ও সহ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইনসানুল ইমাম নূর। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মুক্তারুল হক, ফাতিমা আক্তার স্বর্ণা, তানজিমা সিকদার তনু ও তৃপ্তি ঘোষ।

    নব নিযুক্ত সভাপতি গোলাম রব্বানী বলেন, আবৃত্তি আবৃত্তি ক্যাম্পাসের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে, সকল সদস্যকে একজন প্রকৃত বাঙ্গালী করতে সহযোগিতা করা ছাড়াও জাতীয় দিবসগুলো অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকে। নতুন কমিটির সবাই অনেক পরিশ্রমী ও দক্ষ। আশা রাখছি সবার সহযোগিতায় সংগঠনকে আরও নান্দনিক ও বিচক্ষণতার সাথে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে যাবে।

    উল্লেখ্য, ২০০৩ সালে প্রতিষ্ঠিত ‘আবৃত্তি আবৃত্তি’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক একমাত্র সংগঠন। এটি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত একটি সংগঠন। শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ ভাষা চর্চা ও আবৃত্তি প্রশিক্ষণে কাজ করে থাকে এটি।

    নতুন নেতৃত্বে ইবির ‘আবৃত্তি আবৃত্তি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version