Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বেরোবিতে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ক্রীড়া সপ্তাহ উদ্বোধন
    বাংলাদেশ

    বেরোবিতে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ক্রীড়া সপ্তাহ উদ্বোধন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 27, 2024No Comments2 Mins Read

    আকবর আলী রাতুল (বেরোবি): রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অন্তঃবিভাগ ক্রীড়া সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি মাঠে এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান।

    এসময় তিনি বলেন, বিভাগের সকল আবর্তনের শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য বিনির্মাণের একটি উপায় হলো ক্রীড়া প্রতিযোগিতা। তার অংশ হিসেবেই আমাদের এ আয়োজন। বিভাগের সকল শিক্ষার্থী এ প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখবে এটাই আমার প্রত্যাশা। ক্রীড়া প্রতিযোগতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, নেতৃত্ব ও দক্ষতার বিকাশ ঘটাতে সহায়তা করবে।

    এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্রীড়া সপ্তাহ-২০২৪ আয়োজক কমিটির আহ্বায়ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রহমাতুল্লাহ, সদস্য সচিব সহকারী অধ্যাপক সারোয়ার আহমেদ এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী ক্রিকেট ম্যাচে বিভাগের ১৪তম আবর্তন বিদায়ী ১১তম আবর্তনের বিরুদ্ধে জয়লাভ করে। ম্যাচের শুরুতে বিদায়ী ১১তম আবর্তনের শিক্ষার্থীদের ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এ বিষয়ে ১১তম আবর্তনের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঁচ বছর কাটিয়েছি। এখন শেষ সময়ে এসে এ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে বেশ ভালো লাগছে। শেষ ম্যাচে আমাদেরকে এভাবে সম্মানিত করায় এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ।

    ক্রীড়া সপ্তাহ ২৭ ফেব্রুয়ারী থেকে ১ মার্চ পর্যন্ত চলবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্রীড়া সপ্তাহ-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী আগামী ১মার্চ অনুষ্ঠিত হবে।

    বেরোবিতে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ক্রীড়া সপ্তাহ উদ্বোধন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version