Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আগামীকাল ৩ দিনব্যাপী ১২তম ডায়াবেটিক মেলা শুরু
    বাংলাদেশ

    আগামীকাল ৩ দিনব্যাপী ১২তম ডায়াবেটিক মেলা শুরু

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 27, 2024No Comments2 Mins Read

    স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে ডায়াবেটিস রোগীদের সচেতন ও জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আগামীকাল ২৮ ফেব্রুয়ারী ও ২৯ ফেব্রুয়ারী ও ১ মার্চ ৩ দিন ব্যাপী ”ডায়াবেটিক মেলা সকাল ১১ ঘটিকায় খুলশীস্থ হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ।

    ডায়াবেটিক মেলার তাৎপর্য এবং মেলাকে সুন্দর ও সার্থকভাবে সফল করার লক্ষ্যে সাংবাদিক ভাইদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী।

    এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব এস এম শওকত হোসেন, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার লায়ন মো: জাবেদ আবছার চৌধুরী, মো: শাহনেওয়াজ, কোষাধ্যক্ষ এ.এস.এম জাফর, নির্বাহী সদস্য মো: শহীদুল আলম, মোহাম্মদ আলী চৌধুরী এবং হাসপাতাল ডাইরেক্টর ডা: নওশাদ আজগার চৌধুরী প্রমুখ।

    সাংবাদিক সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন- ”আসুন-সচেতন হই, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি” এই তাৎপর্যকে সামনে রেখে আজ ২৭ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এসব তথ্য তুলে ধরেন ডায়াবেটিক হাসপাতালের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী।

    তিনি বলেন, ২৮-২৯ ফেব্রুয়ারী ও ১ মার্চ খুলশীস্থ হাসপাতালে তিনদিনব্যাপী ১২তম ডায়াবেটিক মেলা- ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি মেলার ৩ দিন পর্যন্ত থাকবে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে হেলথ ক্যাম্প।

    ২৮ ফেব্রুয়ারী মেলার ১ম দিন শুভ উদ্বোধন সকাল ১১ ঘটিকা — মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ। মেলার ১ম দিন থাকছে অর্থোপেডিক ও ফুট কেয়ার হেলথ ক্যাম্প, মেলায় ২য় দিন সকাল ৯টায় ডায়াবেটিক সেমিনার ও হেলথ ক্যাম্প এবং ১ মার্চ সমাপনী দিন সকাল ৮টায় চর্ম ও যৌন রোগ বিভাগের হেলথ ক্যাম্প ও বিকাল ৩টায় চিত্রাংকন প্রতিযোগীতা, সচেতনমূলক কুইজ প্রতিযোগীতা, সাংষ্কৃতিক ও পুরষ্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে ।

    মেলায় ডায়াবেটিক রোগীদের জন্য ইনসুলিন/ঔষধ, ডায়াবেটিস রোগ নির্ণয়ের মেশিনসহ অন্যান্য জিনিসপত্র পাওয়া যাবে এবং এক্সিকিউটিভ চেক আপ, ডায়রিয়া, নিউমোনিয়া এবং জরায়ু মুখের ক্যান্সারের টীকা (ভ্যাকসিন) এবং যাবতীয় সকল সামগ্রীর উপর রয়েছে বিশেষ ছাড়।

    এছাড়া মেলায় পায়ের চিকিৎসার সরঞ্জাম সহ মেডিসিন ও ইনসুলিন সম্পর্কে ধারণা এবং ইনসুলিন নেয়ার কৌশল সহ ডায়াবেটিস সম্পর্কিত বই, খাবার পাওয়া যাবে।

    তাই এই মেলার সম্পূর্ণ আয়োজনে সুষ্ঠ ও সুন্দরভাবে সফল করার লক্ষ্যে সকলের অংশগ্রহণসহ সহযোগিতা একান্ত প্রয়োজন।

    চট্টগ্রাম
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version