Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গ্রাহকসেবার মান উন্নয়নে ডেসকো’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    Ticker

    গ্রাহকসেবার মান উন্নয়নে ডেসকো’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressফেব্রুয়ারি ২৮, ২০২৪No Comments2 Mins Read

    নিজস্ব সংবাদদাতা: রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে একটি কমিউনিটি সেন্টারে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ মিনিটে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথির বক্তব্যে ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক মো: কাওসার আমীর আলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি গ্রাহকদের সেবার মান উন্নয়ন করতে।

    আমরা সিস্টেম লস আরও কমিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি। অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে কেউ যদি কোথাও কিছু দেখেন বা জানেন প্রয়োজনে গোপনে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

    আগামী ১ বছরের মধ্যে ম্যানুয়ালি মিটার রিডিং থেকে বের হয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সেবার মান উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য। ‘ বক্তব্যে তিনি গ্রাহকদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেসকো’র নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মন্ডল, এবং প্রধান প্রকৌশলী মো: রশিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক অপারেশন মো: জাকির হোসেন।

    গ্রাহকদের মধ্যে অনেকে সেবার মানোন্নয়নে পরামর্শ প্রদান করেন। ডেসকো’র গ্রাহক এন বি আর এর সাবেক চেয়ারম্যান মো: বদিউর রহমান প্রি- পেইড মিটারে নেটওয়ার্ক নিয়ে প্রায়ই ঝামেলার কথা উল্লেখ করে সমস্যা দূরীকরণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

    ডেসকো’র গ্রাহক ইস্টার্ন হাউজিং এর বাসিন্দা জনাব মো: শামীম ডেসকো’র সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, বিদ্যুৎ বিল তৈরি করা কর্মকর্তাদের সঙ্গে গ্রাহকদের সমন্বয় থাকা প্রয়োজন।

    শাহ আলী জোনের গ্রাহক মো: কামরুজ্জামান বলেন, প্রি-পেইড মিটারের টাকা খরচের খাতগুলো গ্রহকদের কাছে আরো সহজভাবে দৃশ্যমান হওয়া জরুরি।

    এছাড়া আরও অনেক গ্রাহক তাদের মতামত প্রদান করেন। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ডেসকো স্মার্ট টেকনোলজি প্রতিনিয়ত নিয়ে আসছে। ডেসকো সংক্রান্ত যেকোনো সেবা এখন কিউ আর কোড স্ক্যান করেই পাওয়া যাবে।

    অনুষ্ঠান পরিচালনা করেন সভার আহ্বায়ক ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: সায়েদুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: শওকত আলী।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন ডেসকো’র উর্ধ্বতন কর্মকতাবৃন্দ ও রাজধানীর ডেসকো আওতাধীন বিভিন্ন এলাকার গ্রাহকগণ।

    ডেসকো
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:৪৭)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version