Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবিতে ভর্তিচ্ছুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে বাঁধন
    বাংলাদেশ

    জাবিতে ভর্তিচ্ছুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে বাঁধন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 28, 2024No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি:‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’- স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছে‌ বাধঁন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

    বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে ছবি চত্বরে বুথ স্থাপন করে বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থীদের বিনামূল্যে রক্ত সনাক্তকরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছে সংগঠনের সদস্যরা। পাশাপাশি তথ্য সহায়তা কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাঁধন জোন।

    সরেজমিন ঘুরে দেখে যায়, প্রত্যেকদিন দুটি হল ইউনিট স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে রক্ত সনাক্তকরণ কর্মসূচি পরিচালনা করছে। স্বেচ্ছাসেবীরা প্রতিদিন প্রায় দুই শতাধিক পরীক্ষার্থীকে সেবা দিচ্ছে।

    সেবা নিতে আসা ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থী রাকিব বলেন, আমি রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য এখানে এসেছি। একজন স্বেচ্ছাসেবক তাৎক্ষণিক আমার রক্তের গ্রুপ সনাক্ত করে দেয়।

    জাবি বাঁধন জোনের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারেও জাবি বাঁধন জোন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং তথ্য সহায়তা কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করছে।

    বাঁধন সবসময়ই জীবন্ত ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে থাকে। আমরা এখান থেকে সেবা গ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য দিয়ে একটি ডেটাবেজ তৈরি করা হয় এবং বিভিন্ন অঞ্চল থেকে যখন আমাদের সাথে যোগাযোগ করা হয় তখন আমরা এখান থেকে নিকটস্থ ডোনারের তথ্য তাদেরকে দিয়ে থাকি।

    উল্লেখ্য, ৫ জানুয়ারি ২০০৪ সালের বাঁধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোনের পথচলা শুরু করে। সেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে গড়ে তোলা বাঁধনের মূল উদ্দেশ্য।

    এছাড়াও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণসহ নানা রকমের সামাজিক কার্যক্রম করে থাকে। বর্তমানে ১৯ টি আবাসিক হলে তাদের কমিটি রয়েছে।

    বাঁধন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version