Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রাজধানীর বেইলি রোডের আগুনে অন্তত ৪৪ জনের মৃত্যু
    Lead

    রাজধানীর বেইলি রোডের আগুনে অন্তত ৪৪ জনের মৃত্যু

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 1, 2024No Comments3 Mins Read

    নিজস্ব সংবাদদাতা : গতকাল রাতে রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনে আগুনের ঘটনায় অন্তত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন ৪৩ জনের মৃত্যুর তথ্য জানান। আর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, এই অগ্নিকাণ্ডে রাজারবাগ পুলিশ হাসপাতালে আরও একজন মারা গেছেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংবাদ পেয়ে আমি দ্রুত হাসপাতালে চলে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে দ্রুত আসতে বলেছেন। এখানে এসে যা দেখলাম তা ভয়াবহ। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপর দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৩ জন মারা গেছেন।’

    মন্ত্রী আরও বলেন, ‘যারা এখন পর্যন্ত বেঁচে আছেন তাদের বেশির ভাগের শ্বাসনালি পুড়ে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক। যারা বেঁচে আছেন তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।

    বাইরে কেউ আছেন কিনা এখনও তথ্য পাওয়া যায়নি। ঢামেক ১৪ জন এবং বার্নে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা গুরুতর অবস্থায় আছেন।’

    তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সবাইকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

    ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো হয় ৪২ জনকে। তাদের মধ্যে চার শিশু ও ২১ নারী ছিলেন। বাকিরা পুরুষ। এ ছাড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

    আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের আরও জানান, বেইলি রোডের ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৩ জন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন ১০ জন।

    ঢামেক পরিচালক আসাদুজ্জামান বলেন, ‘এখন যাদের উদ্ধার করে আনা হচ্ছে তাদের অধিকাংশই গুরুতর আহত। আগুন নেভানোর পর সাফোকেশনের ফলে অনেকের শ্বাসরোধ হচ্ছে।’

    যারা আগুনে না পুড়েও বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে আনা হচ্ছে। অধিকাংশই লাফিয়ে পড়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. রিজভী আহমেদ।

    আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিসের কাছে। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    আগুন নিয়ন্ত্রণের পর ভবনটিতে তল্লাশি চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত আড়াইটা নাগাদ তারা ভবনটি ছেড়ে যান। এসময় ঘটনাস্থলে দেখা যায়, আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িগুলো একে একে ঘটনাস্থল ত্যাগ করছে। আর ভবনটির সামনে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা।

    ভবনটির সামনে অবস্থান করছেন পুলিশ ও র‌্যাব সদস্যরা। এছাড়া ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

    উপস্থিত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, তল্লাশি শেষে সিলগালা করা হয়েছে ভবনটি। এখন ভবনটির নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    এছাড়া এই অগ্নিকাণ্ডের কারণ জানতে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার।

    বেইলী রোডের আগুন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version