Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ধামরাইয়ে লাইসেন্স উত্তীর্ণ হওয়ায় হাসপাতাল সিলগালা
    বাংলাদেশ

    ধামরাইয়ে লাইসেন্স উত্তীর্ণ হওয়ায় হাসপাতাল সিলগালা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 4, 2024No Comments1 Min Read

    ধামরাই ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে দুটি প্রাইভেট ক্লিনিকের লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় একটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারকে সিলগালা করা হয়েছে এবং একটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    সোমবার(০৪ মার্চ) দুপুরের দিকে ধামরাই পৌরসভার ইসলামপুর সরকারি হাসপাতালের সামনে ওই দুটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূর রিফফাত আরা অভিযান চালানোর সময় সঙ্গে ছিলেন।

    জানা যায়, পৌরসভার ইসলামপুর সরকারি হাসপাতালের সামনে লাইসেন্স বিহীন মুনমুন চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারকে সিলগালা করা হয়েছে এবং হেলথ এইড ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারেরও বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যদি বৈধ কাগজপত্র দেখাতে পারে তাহলে মুনমুন চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারকে পূনরায় চালু করার অনুমতি দেওয়া হবে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, হাসপাতাল দুটির লাইসেন্স বিহীন থাকার কারনে মুনমুন চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারটিকে সিলগালা করা হয়েছে এবং হেলথ এইড ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সব অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযান পরিচালনার সময় ধামরাই থানা পুলিশ উপস্থিত ছিলেন।

    ধামরাইয়ে লাইসেন্স উত্তীর্ণ হওয়ায় হাসপাতাল সিলগালা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version