Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কেএফসি-ডোমিনোজ পিৎজাসহ চার রেস্তোরাঁকে জরিমানা
    Lead

    কেএফসি-ডোমিনোজ পিৎজাসহ চার রেস্তোরাঁকে জরিমানা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 6, 2024No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক : অনিরাপদ হোটেল রেস্তোরাঁর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আজ ফায়ার সেফটি ও ভবনে বিকল্প কোনো সিঁড়ি না পাওয়ায় কেএফসি ও ডোমিনোজ পিৎজাসহ চারটি রেস্তোরাঁকে মোট সাত লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

    বুধবার (৬ মার্চ) রাজধানীর খিলগাঁও এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    অভিযান পরিচালনা করার সময় সংশ্লিষ্টরা দেখতে পান অধিকাংশ ভবন ও রেস্তোরাঁ নিয়ম লঙ্ঘন করে গড়ে তোলা হয়েছে। সেগুলোর কোনোটিরই ফায়ার সেফটি ও বিকল্প সিঁড়ি নেই।

    অভিযানে অংশ নেওয়া রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম জানান, কেএফসি ও ডোমিনোজ পিৎজায় গিয়ে ফায়ার সেফটি ও ভবনে বিকল্প কোনো সিঁড়ি পাওয়া যায়নি। এছাড়া আবাসিক ভবনে রেস্তোরাঁ তৈরি করা হয়েছে। এসব অনিয়মের কারণে রেস্তোরাঁ দুটিকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    এছাড়া চায়না ল্যান্ড রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই কারণে চারটি রেস্তোরাঁকে মোট সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদেরকে সব নিয়মকানুন মেনে এবং নিরাপত্তা নিশ্চিত করে রেস্তোরাঁ চালাতে বলা হয়েছে।

    গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইল রোডের গ্রিন কোজি কটেজে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত ২০ জন। যাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

    জানা গেছে, সেই ভবনের প্রথম তলায় ‘চায়ের চুমুক’ নামে একটি রেস্টুরেন্ট ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত। যা পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। মাত্র এক মাস আগে ভবনটির নিচ তলায় এ রেস্টুরেন্টটি যাত্রা শুরু করে। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ জোরদার করতে অভিযান পরিচালনা করছে বিভিন্ন সংস্থা।

    কেএফসি-ডোমিনোজ পিৎজাসহ চার রেস্তোরাঁকে ৭ লাখ টাকা জরিমানা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version