Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আজ দুই সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট
    Lead

    আজ দুই সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 9, 2024Updated:March 9, 2024No Comments2 Mins Read

    নিজস্ব সংবাদদাতা: কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ কয়েকটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সহ দেশের ২৩৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ।

    শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এর মধ্যে কয়েকটি সংস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং কয়েকটিতে ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    এদিন ময়মনসিংহ সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্যপদে উপনির্বাচন, ৩টি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার শূন্যপদে উপনির্বাচন, ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ, ৭টি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বড় পরিসরের এ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘এসব নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।

    যেসব জায়গা থেকে চাহিদা এসেছে সেখানে বেশি ফোর্স দিয়েছি। অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। আশা করি নির্বাচন ভালোভাবেই হবে। আমাদের প্রস্তুতি সব দিক থেকেই ভালো।’

    নির্বাচনে কোনোরকম অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে সেখানকার ভোট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইন অনুযায়ী কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

    বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। এরপরও যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, উনারা বন্ধ করে দেবেন। আর যদি না পারেন, আমাদের কাছে তথ্য এলে তা যাচাই করে সত্যতা পেলে আমরা (কমিশন) বন্ধ করে দেবো।’

    গত ২৪ জানুয়ারি এসব নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘এবারের স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্যপদের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

    ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্যপদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version