Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রোজা উপলক্ষে ২ টাকা লাভে পন্য বিক্রির উদ্যোগ নতুন দুই উদ্যোক্তার
    বাংলাদেশ

    রোজা উপলক্ষে ২ টাকা লাভে পন্য বিক্রির উদ্যোগ নতুন দুই উদ্যোক্তার

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 10, 2024No Comments3 Mins Read

    ধামরাই( ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে নতুন দুই উদ্যোক্তা রুবেল আহমেদ ও শাহ আলম স্মার্ট সেবা সেন্টার নামে ব্যবসা চালু করেন।

    স্বল্প মূল্যে বিক্রি করেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। কম দামে পরিবারের প্রয়োজনীয় পন্য বিক্রি করায় ক্রেতাও প্রচুর আসে।

    শুক্রবার (৭ মার্চ) বিকেলে আর এস স্মার্ট সেবা সেন্টার নামে নতুন উদ্যোক্তাদের এই নতুন ব্যবসা চালু করেন।

    ব্যবসা উদ্বোধনের পর মাহে রমযান উপলক্ষে ২ টাকা লাভে পন্য সামগ্রি বিক্রির ঘোষণা দেন ওই উদ্যোক্তারা।

    স্মার্ট সেবা সেন্টার চালু করেই নতুন উদ্যোক্তা রুবেল আহমেদ ও শাহ আলম রোজার মাস উপলক্ষে পন্য সামগ্রির একটি বিশাল ছাড়ের ঘোষণা দেন। আসছে পবিত্র সিয়াম সাধনার মাস।

    রোজাদার ব্যক্তিরা স্বল্প মূল্যে যে তাদের প্রয়োজনীয় পন্য ক্রয় করতে পারে সেই উদ্দেশ্যে বিভিন্ন পন্যের দাম বিনা লাভে বিক্রয় করা হবে।

    শুধু মাত্র কেয়ারিং খরচ বাবদ প্রতিটি পন্যের উপর দুই টাকা লাভ নিবে। পন্যের উপর লাভ নয়, শুধুমাত্র কেয়ারিং খরচ বাবদ ২ টাকা লাভ নিয়ে থাকবেন বলে স্মার্ট সেবা সেন্টার উদ্বোধনের সময় ঘোষণা দেন।

    পন্যগুলো হলো চিড়া, মুড়ি, বেসন, চিনি, ছোলা, ডাবলি, খেজুর, তৈল, রুহ আফজা, ডাল ইত্যাদি।

    সবুজ নামে এক ক্রেতা বলেন, আশেপাশের দোকানের চেয়ে স্মার্ট সেবা সেন্টারে যে কোন জিনিসপত্রের দাম অনেক কম। এতে সাধারণ জনগণ স্বল্প মূল্যে মালামাল ক্রয় করতে পারে।

    রুবেল আহমেদ ও শাহ আলম দুই বন্ধু মিলে স্মার্ট সেবা সেন্টার চালু করেছেন। সব চেয়ে বড় বিষয় রোজার মাস উপলক্ষে দুই টাকা লাভে পন্য বিক্রি করছেন। এই দুই টাকা হলো বহন খরচ।

    আরেক ক্রেতা নাজিম উদ্দীন বলেন, স্মার্ট সেবা সেন্টারে সকল পন্যের দাম অনেক কম। রোজার মাসে দিচ্ছেন বিশেষ ছাড়। পবিত্র সিয়ামের মাস উপলক্ষে যদি সকল ব্যবসায়ীরা এমন সুযোগ দিতো তাহলে আমাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য অনেক সাশ্রয়ই হতো।

    এ বিষয়ে উদ্যোক্তা রুবেল আহমেদ বলেন, আমরা দুই বন্ধু মিলে ব্যবসা চালু করেছি। সারাও পাচ্ছি প্রচুর। আমরা চাই অনেকে বেকার না থেকে স্বাধীন ভাবে ব্যবসা করতে পারে। আমাদের অন্যান্য ব্যবসার পাশাপাশি কম মূল্যে স্মার্ট সেবা সেন্টার চালু করেছি। সেখান থেকে লোকজন অতি স্বল্প মূল্যে পরিবারের নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রি ক্রয় করতে পারবে। অন্যান্য ব্যবসার পাশাপাশি আমরা পন্য সামগ্রি বাসায় ডেলিভারিও দিয়ে থাকি। এবার আসছে রোজায় কেয়ারিং খরচ বাবদ মাত্র ২ টাকা লাভ নিয়ে বিভিন্ন পন্য বিক্রি করা হবে। ধরা চলে লাভ বিহীন। কারণ পন্য ক্রয় করে দোকানে নিয়ে আসতে যে খরচ হবে তার জন্য মাত্র ২ টাকা প্রতি পন্যে লাভ নেওয়া হবে।

    আরেক উদ্যোক্তা শাহ আলম বলেন, আমরা স্মার্ট সেবা সেন্টার থেকে এমনিতেই স্বল্প মূল্যে পন্য বিক্রি করে থাকি। স্মার্ট সেবা সেন্টার চালু করার পরই লোকজনের বেশ সাড়া পাচ্ছি।

    পবিত্র সিয়ামের মাস উপলক্ষে শুধু পন্য ক্রয় করে দোকানে আনা বাবদ প্রতি পন্যে ২ টাকা লাভ নিয়ে থাকবো।

    পন্যের উপর নয়। রোজার মাস উপলক্ষে আমাদের স্মার্ট সেবা সেন্টারের পক্ষ থেকে এই ছাড়ে পন্য সামগ্রি বিক্রি হবে।

    স্মার্ট সেবা সেন্টার উদ্বোধনের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবু সাইদ ও মো: শহিদুল্লাহ, হাজী মো:হায়েত আলী, ডা: আব্দুর রাজ্জাক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বকুল, ব্যবসায়ী ভানু বাদশা, ব্যবসায়ী আব্দুল মালেক, মুরাদ হোসেন।

    ধামরাই ঢাকা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version