Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবিতে হলের অব্যবস্থাপনা, প্রাধ্যক্ষ বরাবর স্মারকলিপি শিক্ষার্থীদের
    বাংলাদেশ

    জাবিতে হলের অব্যবস্থাপনা, প্রাধ্যক্ষ বরাবর স্মারকলিপি শিক্ষার্থীদের

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 10, 2024Updated:March 10, 2024No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ সালাম বরকত হলের অব্যবস্থাপনায় গণস্বাক্ষরের পর প্রাধ্যক্ষ বরাবর স্মারকলিপি জমা দেন ঐ হলের আবাসিক শিক্ষার্থীরা। হলের বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের ব্যাচ ডে উপলক্ষে এই উদ্যোগ নিয়েছেন তারা।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ সালাম বরকত অব্যবস্থাপনায় গণস্বাক্ষরের পর প্রাধ্যক্ষ বরাবর স্মারকলিপি জমা দেন ঐ হলের আবাসিক শিক্ষার্থীরা।

    হলের বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের ব্যাচ ডে উপলক্ষে এই উদ্যোগ নিয়েছেন তারা।

    রবিবার (১০ মার্চ) দুপুর দেড়টার শহীদ সালাম বরকত হলের হল অফিসে এ স্মারকলিপি জমা দেয়া হয়। এ স্মারকলিপিতে নয়টি দাবি উপস্থাপন করা হয়।

    দাবি গুলো হলো- হল সংলগ্ন রাস্তায় ট্রাফিক সাইন ও স্প্রীডব্রেকার স্থাপন, মশা নিধনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ,গ্যাস লাইন সংস্করণ, হলে মানসম্মত সেলুন ও দক্ষ কারিগর নিয়োগ, হলের লন্ড্রি পুনরায় সচল, গেস্টরুমের কাজ দ্রুত সম্পন্ন করা, হলের মাঠ সংলগ্ন রাস্তা সংস্কার, দীর্ঘদিনের বিদ্যুৎ লাইনের সমস্যার সমাধান, হলের ক্রীড়া সরঞ্জামাদি বৃদ্ধি করা।

    হলের আবাসিক শিক্ষার্থী তুষার সিকদার বলেন, আজ আমাদের ৪৯তম ব্যাচের ব্যাচ ডে। আমরা এই ব্যাচ ডে তে আমাদের হলের অব্যবস্থাপনা নিয়ে প্রভোস্ট স্যারের সাথে দেখা করছি। আমরা অতি দ্রুতই হল প্রশাসনের কাছে আমাদের যৌক্তিক হল দাবিগুলোর বাস্তবায়ন চাই।

    একই হলের শিক্ষার্থী আলী হোসেন শিমুল বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছে।

    এসকল সমস্যা থেকে পরিত্রান এবং শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো না মানা হলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিব।

    এ বিষয়ে শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, তাদের প্রত্যেকটি দাবি যৌক্তিক।

    তাদের সবগুলো দাবি যাতে বাস্তবায়ন হয় সে বিষয়ে আমি পদক্ষেপ নিচ্ছি। দাবিগুলোর মধ্যে কয়েকটি সময় সাপেক্ষ হওয়ায় যত দ্রুত সম্ভব করার চেষ্টা করব।

    উল্লেখ্য, এর পাশাপাশি হলের ব্যাচ ডে উপলক্ষে তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version