Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বরাদ্দ কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন
    Lead

    বরাদ্দ কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 12, 2024No Comments4 Mins Read

    নিজস্ব সংবাদদাতা: ১৮ হাজার কোটি টাকা  বরাদ্দ কমিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে মঙ্গলবার (১২ মার্চ) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন পেয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।

    বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জমান সরকার। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী, এমদাদ উল্লাহ মিয়ান, ড. কাউসার আহমেদ প্রমুখ।

    পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন দ্রুত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া যেসব প্রকল্প অল্প বরাদ্দ শেষ করা যাবে, সেগুলোকে বরাদ্দ নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের মনিটরিং বাড়াতে মন্ত্রী ও সচিবদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী বলেন, এটি চলমান প্রক্রিয়া। এ ক্ষেত্রে কোনো কোনো মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে এবং যারা খরচ করতে পারেনি তাদেরও বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে।

    এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান বলেন, প্রকল্পের বাঁধা দূর করতে অনেক আলোচনা হয়েছে। এ জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে রূপরেখা দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

    পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার বলেন, সীমান্ত এলাকায় বাস্তবায়নাধীন দুটি প্রকল্প ছাড়া বাকি প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে সব মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে অঙ্গীকার করেছেন। আমরা যে লক্ষ্য নিয়েছি, সেগুলো শেষ হবে বলে আশা করছে।
    ব্রিফিংয়ে জানানো হয়, মূল এডিপি থেকে ১৮ হাজার কোটি টাকা কমিয়ে আরএডিপির আকার হয়েছে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৬৫ দশমিক ৯২ শতাংশ। এ ছাড়া বৈদেশিক সহায়তা থেকে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা বা ৩৪ দশমিক ০৮ শতাংশ। যে পরিমণ অর্থ বাদ যাচ্ছে তার মধ্যে সরকারি তহবিলের সাড়ে ৭ হাজার কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা বাদ যাচ্ছে।

    ৫৮ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সংশোধিত এডিপিতে সরকারি তহবিলের ক্ষেত্রে ৩৬টির বরাদ্দ কমেছে। দুটির বরাদ্দ অপরিবর্তিত আছে এবং ২০টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে। এদিকে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০টি মন্ত্রণালয় ও বিভাগ হচ্ছে, বরাদ্দের ক্রম অনুসারে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেতু বিভাগ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়। এসবের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে মোট সংশোধিত এডিপির ৬৬ দশমিক ৪৮ শতাংশ।

    এনইসি সভা সূত্র জানায়, চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প থাকছে ১ হাজার ৫৮০টি। এর মধ্যে বিনিয়োগ ১ হাজার ৩৩৮টি, সম্ভাব্যতা সমীক্ষা ৩৫টি, কারিগরি সহায়তা ১১৫টি এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ৯২টি প্রকল্প। তবে মূল এডিপিতে মোট প্রকল্প সংখ্যা আছে ১ হাজার ৩৪০টি। ফলে তুলনামূলক বৃদ্ধি পাচ্ছে ২৪২টি প্রকল্প।

    সূত্র জানায়, চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে যে মোট বরাদ্দ দেওয়া হয়েছে তার মধ্যে ১৫টি সেক্টরের আওতায় প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৫৫৩ কোটি টাকা। এ ছাড়া ৯টি উন্নয়ন সহায়তা খাতে মোট বরাদ্দ হচ্ছে ৩ হাজার ৩৯০ কোটি টাকা এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতের থাকছে ১৮ হাজার ৫৬ কোটি ৯৭ লাখ টাকা। এসব মিলে মোট বরাদ্দ দাঁড়ায় ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। পাশাপাশি এ হিসাবের বাইরে বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৯ হাজার ৩৯১ কোটি ৬৪ লাখ টাকা। তবে এসব কিছু মিলিয়ে হিসাব করলে মোট সংশোধিত এডিপির আকার হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬৯ কোটি ৭০২ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তার ৮৪ হাজার ৬৮৯ কোটি ৪৮ লাখ টাকা।

    চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে মূল এডিপির তুলনায় প্রকল্প সমাপ্তর লক্ষ্য কমেছে। এক্ষেত্রে এডিপিতে ৩৪৬টি শেষ করার কথা ছিল। এর মধ্যে বিনিয়য়োগ ২৮৭, সম্ভাব্যতা সমীক্ষা ১৭টি, কারিগরি সহায়তা ৩২টি এবং নিজস্ব অর্থায়নের ১০টি প্রকল্প। কিন্তু সংশোধিত এডিপিতে শেষ করার প্রকল্পের লক্ষ্য ধরা হচ্ছে ৩৩২টি। এর মধ্যে বিনিয়োগ ২৭১টি, সম্ভাব্যতা সমীক্ষা ১৯টি, কারিগরি সহায়তা ২৯ এবং স্ব অর্থায়নের ১৩টি প্রকল্প রয়েছে। ফলে তুলনামূলক এ ক্ষেত্রে প্রকল্প কমছে ১৪টি প্রকল্প। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) ৭৬টি প্রকল্পের তালিকা যুক্ত হচ্ছে সংশোধিত এডিপিতে। মূল এডিপিতে এ সংখ্যা ছিল ৭৯টি। ফলে কমছে ৩টি প্রকল্প। এ ছাড়া জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের প্রকল্প থাকছে ৩১২টি। সংশোধিত এডিপিতে নতুন অননুমোদিত প্রকল্প যুক্ত হচ্ছে ৭৫৭টি, বৈদেশিক সহায়তার সুবিধার্থে অননুমোদিত প্রকল্প ২৩২টি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রকল্প থাকছে ৪০টি।

    এডিপির বাজেট সংকোচন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version