Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চট্টগ্রামে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া
    Top 4

    চট্টগ্রামে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 20, 2024No Comments2 Mins Read

    চট্টগ্রাম প্রতিনিধি : জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম নগরীর ৫নং কালুরঘাটস্থ দক্ষিণ জেলেপাড়া ওয়ার্ডে এলজিডি, যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ও ইউএনডিপির অর্থায়নে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় জলবায়ু সহিষ্ণু পৌর অবকাঠামো তহবিল (সিআরএমআইএফ) এর মাধ্যমে বিভিন্ন জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মিত হয়।

    শুনলেন জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর লড়াই এর কথা

    এ প্রকল্পের মধ্যে রয়েছে ১১৫.৮৫ মিটার রিটেইনিং ওয়াল, ১১৫.৮৫ মিটার ভরাট রাস্তাসহ সিসি রাস্তা, ৪.৫৭ মিটার স্লাইস গেট, ১৫০টি বৃক্ষরোপন, ৪৮.৭৮ মিটার ফুটপাত ও ৬.১০ মিটার সিড়ি। প্রকল্পের মোট ব্যয় ৮২ লক্ষ ৪৮ হাজার ৬৫৮ টাকা যার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুদান ৭ লক্ষ ৫০ হাজার টাকা এবং ইউএনডিপির অর্থায়ন ৭৪ লক্ষ ৯৮ হাজার ৬৫৮ টাকা।

    প্রকল্পগুলোর মধ্যে আরো রয়েছে জলবায়ু সহিষ্ণু বাঁধ, কমিউনিটি ল্যাট্রিন, প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি পেইভমেন্ট টাইলস দ্বারা নিমার্ণাধীন ফুটপাত এবং কম খরছে জলবায়ু সহিষ্ণু ফেরো সিমেন্ট দিয়ে তৈরি ঘর।

    সুইডেনের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া (HRH The Crown Princess Victoria) বাংলাদেশে তাঁর চার দিনের সফরে আজ ১৯ মার্চ মঙ্গলবার চট্টগ্রামে ইউএনডিপির এসব প্রকল্প পরিদর্শন করেন। টঘউচ শুভেচ্ছাদূত হিসেবে তিনি এ সফর করেন। প্রিন্সেস জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিদর্শন করেন এবং স্থানীয় সফল নারীদের সাথে কথা বলেন।

    জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ভাগে প্রকল্পের মাধ্যমে অনুদান দেয়া হয়েছে। এর মধ্যে ব্যবসায়ের জন্য ২২ জন, শিক্ষা অনুদানের জন্য ১৪ জন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ১১ জন এবং পুষ্টি অনুদানে ১৩ জন উপকারভোগী রয়েছে।

    প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত স্থানীয় সফল নারীরা তাদের সফলতার কথা প্রিন্সেসকে শোনান। প্রিন্সেস তাদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং উপকারভোগীদের সফলতার প্রশংসা করেন।

    তিনি তাদের লড়াকু মনোভাবেরও ভূয়সী প্রশংসা করেন।
    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, ইউএনডিপি’র আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক যোগেশ প্রাধানং এসময় উপস্থিত ছিলেন।

    বিকেলে প্রিন্সেস নগরীর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন পরিদর্শনে যান। প্রিন্সেস সেখানে ইউএনডিপি কর্তৃক সমর্থিত শিক্ষার্থীদের ‘‘ইনোভেটিভ ট্রেনিং কোর্স’’সহ বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।

    ইউনিভার্সিটিতে তিনি তাঁর নামে নামকরণকৃত ‘‘ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া রুম’’ উদ্বোধন করেন। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইউনিভার্সিটির ভিসি রুবানা হক, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা উপস্থিত ছিলেন। পরে প্রিন্সেস শিক্ষার্থীদের সাথে ইফতারে অংশ নেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version