Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নও মুসলিম জার্মান তরুণীর রোজা পালন
    ধর্মজীবন

    নও মুসলিম জার্মান তরুণীর রোজা পালন

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressমার্চ ২০, ২০২৪Updated:মার্চ ২০, ২০২৪No Comments2 Mins Read

    ধর্মজীবন ডেস্ক : প্রথমে কোরআনের একটি জার্মান সংস্করণ পড়েই তিনি ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। মাতৃভূমি জার্মানী ছেড়ে এখন দুবাইতে বসবাস করছেন তিনি। এখন নিয়মিত রোজা রাখছেন। নাম তার মার্টিনা ওবারহোলজনার।

    এখন তিনি পরিচিত মরিয়ম নামে। চলতি বছরের প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন ২৬ বছর বয়সী এই জার্মান তরুণী। এরপর দুবাইয়ে প্রথমবারের মতো রমজান পালন করছেন। পবিত্র কোরআনের একটি জার্মান সংস্করণ পড়ার পর মরিয়ম ইসলামে শান্তি খুঁজে পান।

    খালিজ টাইমস জানিয়েছে, মরিয়ম পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ। খ্রিস্টান পরিবারে বড় হলেও তিনি সবসময় ইসলামের প্রতি আকৃষ্ট ছিলেন। শালীন পোশাক পরতেন। তিনি বলেন, জানুয়ারিতে আমি দুবাইয়ের একটি ইসলামিক ইনফরমেশন সেন্টারে যাই। আনুষ্ঠানিকভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করি।

    ১৪ বছর বয়সে নিজ শহর মিউনিখের একটি মসজিদে গিয়েছিলেন কিশোরী মরিয়ম। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল এবং তিনি অভিভূত হয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তার মুসলিম বন্ধুবান্ধব হয়েছে। তাদের নিয়ে মরিয়ম বলেন, তারা দয়ালু এবং সাহায্য করতে পছন্দ করে, যা আমার ইসলাম গ্রহণের অন্যতম প্রধান কারণ।

    গত বছর দুবাইয়ে চাকরি পান মরিয়ম। সেই চাকরি তাকে সন্তুষ্ট করতে না পারলেও দুবাইয়ে গিয়েই তিনি ইসলামকে গভীরভাবে জানার সুযোগ পান। ২০২৩ সালের মাঝামাঝি কয়েক সপ্তাহের জন্য ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন তিনি। সেখানে ইসলামিক সংস্কৃতির মাঝে নিজেকে খুঁজে পান।

    তারপর নিজের পরিবারের সঙ্গে দেখা করতে গত আগস্টে জার্মানিতে গেলেও দুবাইয়ে কথা তার মাথায় গেঁথে ছিল। ফলে আবারও সেখানে চাকরির জন্য আবেদন করেন এবং ভালো সুযোগও পেয়ে যান। ওই বছরের অক্টোবরে দুবাই ফিরে আসেন মরিয়ম। এ সময় প্রথমবার পবিত্র কোরআন পড়তে শুরু করেন তিনি।

    মরিয়ম জানান, আমি সেই অনুভূতি প্রকাশ করতে পারব না যে মাত্র ৫০ পৃষ্ঠা পড়ার পরই বুঝতে পারি আমি ইসলাম গ্রহণ করতে চাই। বর্তমানে তিনি ইসলাম সম্পর্কে গভীরভাবে জানার পাশাপাশি রমজানের নিয়ম-কানুন মেনে চলার চেষ্টা করছেন।

    নও মুসলিম জার্মান তরুণী পালন করছেন রোজা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ২৫ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত

    জুলাই ১৩, ২০২৫

    পবিত্র আশুরা আজ

    জুলাই ৬, ২০২৫

    হজে গিয়ে দুই নারীসহ ২২ বাংলাদেশির মৃত্যু

    জুন ১১, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৩:১১)
    • ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version