Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্বাধীনতা দিবসে গুগলের ডুডল
    তথ্যপ্রযুক্তি

    স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

    তথ্যপ্রযুক্তি ডেস্কBy তথ্যপ্রযুক্তি ডেস্কMarch 26, 2024No Comments2 Mins Read

    তথ্যপ্রযুক্তি ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ (২৬ মার্চ)। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পথে এক ঐতিহাসিক দিন। সারা দেশে স্বাধীনতা ও জাতীয় দিবসটি উদযাপন করছে সর্বস্তরের মানুষ।

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল ডুডলটি চালু করেছে। হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে তারা।

    ছবিতে ডুডল শিল্পকর্মে গুগলের নামের জায়গায় শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা, পেছনে নীল আকাশ রেখে সবুজ পটভূমিতে একটি লাল বৃত্ত চিত্রিত করা হয়েছে। বাংলাদেশ থেকে যে-কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলে লাল-সবুজ পতাকাসংবলিত এ ডুডল দেখতে পাবেন।

    ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৪’। এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

    ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে ডুডল তৈরি করেছিল গুগল। তখন স্বাধীনতার ৪৩তম বার্ষিকী ছিল।

    বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সংগতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে থাকে গুগল, তা-ই ডুডল। গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসে এবং বিশেষ কোন ব্যক্তির স্মরণে ডুডল প্রকাশ করাটা যেন রীতিমত ঐতিহ্যে পরিণত হয়েছে গুগলের। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ডুডল প্রকাশ করেছে গুগল। গুগলের প্রথম ডুডল যোগ হয় ১৯৯৮ সালে।

    ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সামরিক বাহিনী। ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। তার আহবানে সাড়া দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনেন বীর বাঙালিরা। পৃথিবীর বুকে অভ্যুদয় ঘটে নতুন একটি স্বাধীন দেশের- বাংলাদেশ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল রোবো টেক অলিম্পিয়াড ২৬

    November 15, 2026

    আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৬

    November 13, 2026

    প্রসূতি স্বাস্থ্যে নতুন উদ্ভাবন ‘মায়াবেল্ট’ এর জন্য অ্যাওয়ার্ড জিতল পলিনোমিয়াল ইনস্টিটিউট

    October 6, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version