Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নানা আয়োজনে সারা দেশে স্বাধীনতা দিবস উদযাপন
    Lead

    নানা আয়োজনে সারা দেশে স্বাধীনতা দিবস উদযাপন

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকMarch 26, 2024No Comments10 Mins Read

    ডিডিপি ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সারা দেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। বিভিন্ন স্থানে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। জেলা উপজেলা থেকে প্রতিনিধিদের পাঠানো খবর-

    সাভার: উপজেলার প্রশাসন বর্ণাঢ্য আয়োজনে দিনভর দিবসটি পালন করেছে। আজ  সকালে সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্সের স্বাধীনতা চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে এর শুরু হয়। উপজেলা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা প্রমুখসহ অন্যরা।

    কাপাসিয়া (গাজীপুর) : উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুস্প স্তবক অর্পন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও তার অংঙ্গ সংগঠন, কাপাসিয়া উপজেলা প্রেসক্লাব, উপজেলা শিক্ষক সমিতি সহ বিভিন পেশাজীবী সংগঠন। পাশা পাশি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের ম্যুরালেও পুস্প স্তবক অর্পন করা হয়।

    টাঙ্গাইল: জেলা সদরের শহিদ স্মৃতি সৌধের সামনে ৩১বার তোপধ্বনি ও পুষ্পার্ঘ অর্পণের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। টাঙ্গাইল স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণ করা হয়। টাঙ্গাইলের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি।

    সাতক্ষীরা : প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দিবসটির সূচনা করা হয়। সকাল ৭ টায় শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৮টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দেন। পরে পুলিশ, বিএনসিসি ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর সাতক্ষীরা সদর হাসপাতালে রক্তদান কর্মসুচিরর উদ্বোধন করা হয়। সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।

    শরীয়তপুর : সূর্যোদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এর পর জেলাবাসীর পক্ষ থেকে প্রথমে জেলা প্রশাসকের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা আওয়ামী লীগ, জেলা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    মতলব (চাঁদপুর) : উপজেলার স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও শেখ রাসেল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একি মিত্র চাকমার সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

    তিতাস (কুমিল্লা) : কুমিল্লার তিতাসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সামছুল হক সরকার, সাইদুর রহমান, মোবারক হোসেন মাষ্টার ও মোবারক হোসেন।

    কালিয়াকৈর (গাজীপুর) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে নানা অনুষ্ঠানের মাধ্যমে এ দিবসটি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রজত বিশ^াস, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাগণ, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

    কুষ্টিয়া : সকাল ৬ টা ১০ মিনিটে শহিদ স্মৃতিস্তম্ভে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন কর্মকর্তাগণ। পরে কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা মুক্তিযুদ্ধ কমান্ডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একইসাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া জেলা স্কুলের মাঠে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি দলের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

    ফুলবাড়ী (কুড়িগ্রাম) : রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৩ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২- আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার। উপজেলা নির্বাহী অফিসার মেহেরুমা তারান্নুম এর সভাপতিত্বে ও প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চলনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন- প্রধান অতিথি কুড়িগ্রাম ২- আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রানকৃষ্ণ দেবনাথ, ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক প্রমূখ।

    ঝিনাইদহ : সকাল ৭টায় বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলালসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

    নোয়াখালী : বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা পরিবারকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। প্রীতি ফুটবল পুরষ্কার বিতরন ও ইফতার দেওয়া হয়েছে। দুপুরে চৌমুহনী পৌরসভা অডিটোরিয়াম হলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন।

    ডিমলা (নীলফামারী) : উপজেলা প্রসাশনের আয়োজনে দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং সূর্যদয়ের সাথে সাথে শহীদ স্মৃতি অম্লান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পূষ্পমাল্য অর্পণ, দোয়া ও মুনাজাত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমার সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেসটুন ও শান্তির পায়রা উড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত সহ দিনের কর্মসুচি শুরু করে।

    পটুয়াখালী : সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল আটটায় পটুয়াখালী এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একই স্থানে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, নৌ-স্কাউট, গার্লস গাইডের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শিশু সমাবেশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বেনাপোল : একাত্তরের রণাঙ্গনের সাহসী সন্তান বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কবরে গার্ড অফ অনার, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়ার অনুষ্ঠান করেন শার্শা উপজেলা প্রশাসন। সমাধিস্থলে প্রশাসনের বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।করা হয় আলোচনাসভা ও দোয়ার অনুষ্ঠান। যশোর ৪৯ বিজিবির পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির উপঅধিনায়ক মেজর সেলিমুদ্দোজা।

    সাটুরিয়া (মানিকগঞ্জ) : উপজেলা পরিষদ চত্তরে নির্মিত শহীদ বেদিতে ভোরে তুপধ্বনি, পুস্পস্থতবক অর্পণ ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজন করা হয়। সকাল ৮ টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলার চেয়ার‌্যামন অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান প্রথমে শহীদ বেদিতে পুস্পস্থতবক অর্পণ করেন। এবং পরে থানা অফিসার ইনচার্জ, মুক্তিযোদ্ধা, অফিসার ক্লাব, বিভিন্ন দপ্তপর প্রধানগণ, আওয়ামী লীগ, সাটুরিয়া প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, স্বোচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ শহীদ বেধীতে সম্মান জানান।

    বীরগঞ্জ (দিনাজপুর) : উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অর্পণ করেন বীরগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীরগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, সাংস্কৃতিক ও সংগঠনসহ, বিভিন্ন স্কুল-কলেজসহ সর্বস্তরের মানুষ। সকাল ৯টায় বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উওোলন। বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ জাকারিয়া জাকা।

    মাধবপুর (হবিগঞ্জ) : দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক মুক্তিযোদ্ধা ও পরিবারকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, বীর মুক্তিযোদ্ধা এনাম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, সহকারী কমিশনার (ভুমি) রাহাত বিন কুতুব, প্রাণী সম্পদ কর্মকর্তা ড.আব্দুর ছাত্তার বেগ, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান প্রমুখ।

    রাঙামাটি : বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সদর সেক্টরের উদ্যোগে সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
    বদলগাছী (নওগাঁ) : উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল, সাংবাদিক সংস্থা বদলগাছীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সংস্থা পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ১ মিনিট নীরবতা পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফিরাত, দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

    কাউখালী (পিরোজপুর) : উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল ৩১বার তোপধ্বনি, জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, সরকারি বালক বিদ্যালয় মাঠে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট একে.এম আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুমাউন কবির প্রমুখ।

     

    রামগঞ্জ (লক্ষ্মীপুর) : উপজেলা প্রশাসনের উদ্যোগে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি স্মরনিয় করে রাখা হয়। এসময় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

    মাগুরা : সকাল ৭ টায় শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল, থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা প্রমুখ।

    নকলা (শেরপুর) : বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে “মহান স্বাধীনতা দিবসে আমাদের মাদ্রাসা” শিরোনামে একটি দেওয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। তথ্যবহুল দেয়ালিকাটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন লেখা, ছবি দিয়ে এই পত্রিকাটি সাজনো হয়।

    নাটোর : সকাল ৮ টার দিকে নাটোর শংকর গোবিন্দ চৌধুরি ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে, সকাল ১০ টায় অনিমা চৌধুরি অডিটরিয়ামে জাতীর বীর সন্তান ও তার পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়া হয়। অন্যদিকে সকালে শহরে কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, নিরবতা পালন ও মুনাজাত করা হয় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু নাছের ভুঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাছুদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ২৬ মার্চ,২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version