Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পেটে ছুরি ঢুকিয়ে রিকশাচালকের আত্মহত্যা
    বাংলাদেশ

    পেটে ছুরি ঢুকিয়ে রিকশাচালকের আত্মহত্যা

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকMarch 27, 2024No Comments2 Mins Read

    ঢাকা: রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় জয়নাল আবেদিন (৪৬) নামে এক ব্যক্তি বুকের ব্যথা সহ্য করতে না পেরে নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছেন।

    মঙ্গলবার (২৬মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মগবাজার মধুবাগ এলাকায় ঘটনাটি ঘটে।

    মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান।

    হাসপাতালে মৃত ব্যক্তির ভাতিজা মোতালেব হোসেন জানান, তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামে। বর্তমানে মগবাজার মধুবাগ এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন জয়নাল। পেশায় তিনি রিকশাচালক ছিলেন।

    মোতালেব আরও জানান, তিন বছর যাবত অসুস্থ ছিলেন তার চাচা জয়নাল। রিকশা চালাতে পারতেন না। স্ত্রী বাসাবাড়িতে কাজ করে যে কয় টাকা পেতেন তা দিয়েই সংসার চলতো। জয়নালকে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে বলেছে, তার হার্টে ব্লক আছে। বুকে প্রচণ্ড ব্যথা ছিল জয়নালের। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে পূর্ণাঙ্গ চিকিৎসা করাতে না পেরে ব্যথা আরও বেড়ে যায়।

    তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বুকের ব্যথা সহ্য করতে না পেরে জয়নাল একটি ছুরি দিয়ে নিজের পেটে নিজেই আঘাত করেন। পরে তাকে দ্রুত মগবাজারের কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জয়নালের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version