Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঈদ উপলক্ষে ডিএমপি ট্রাফিক বিভাগের প্রেস নির্দেশনা মূলক ব্রিফিং
    বাংলাদেশ

    ঈদ উপলক্ষে ডিএমপি ট্রাফিক বিভাগের প্রেস নির্দেশনা মূলক ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকApril 5, 2024No Comments3 Mins Read

    প্রসেনজিত চৌধুরীর রিপোর্ট: ঈদ-উল-ফিতর ২০২৪ এর ডিএমপি ট্রাফিক বিভাগের ডি,এম,পি মিডিয়া সেন্টারে প্রেস নির্দেশনা মূলক ব্রিফিং দেওয়া হয়েছে। নির্দেশনা গুলো হলো:

    ১. টার্মিনালের ভিতর হতে বাসে যাত্রী উঠা-নামার কাজ করতে হবে। কোন অবস্থাতেই টার্মিনাল হতে বের হয়ে রাস্তা হতে বাসে যাত্রী-নামানোর কাজ করানো যাবে না।

    ২. গণপরিবহনগুলো নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করবে না। বিশেষ করে ছাদে কোন যাত্রী ঝুঁকি নিয়ে গমন করবেন না।

    ৩. দূরপাল্লার গণপরিবহনগুলো মহানগরীর মধ্যে যাত্রী উঠা-নামার কাজ করবে না। এক্ষেত্রে গেইট লক পদ্ধতি অবলম্বন করা। আবশ্যক (মহানগরীর ভিতরে)।

    ৪. যাত্রার শুরুতে সম্মানিত যাত্রীদের নিজ নিজ মালামাল স্বযত্নে নিরাপদে রাখার জন্য আহবান জানানো হচ্ছে।

    ৫. যাত্রাকালে সম্মানিত যাত্রীদের অপরিচিত কোন ব্যক্তি হতে কোন খাদ্য গ্রহণ না করার জন্য বলা হচ্ছে।

    ৬. মটরসাইকেলে যারা দূরপাল্লার যাত্রী থাকবেন তাদের অবশ্যই যাত্রাকালীন সময়ে হেলমেট পরিধান করতে হবে।

    ৭. ঝুঁকি পরিহার করার জন্য মটরসাইকেল যাত্রীদের অতিরিক্ত মালামাল বহন না করা জন্য আহবান জানানো যাচ্ছে।

    ৮. দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে ঢাকা হতে মটরসাইকেলে দুইয়ের অধিক যাত্রী না উঠার জন্য বলা হলো।

    ৯. যারা নিজ গাড়ি যোগে অথবা মটরসাইকেল যোগে ঢাকা হতে দূরপাল্লার যাত্রায় অংশীদার হবেন তাঁরা নিজ নিজ মালিকানাধীন যানবাহনের ফিটনেসের বিষয়টি নিশ্চিত করে নিবেন।

    ১০. যাত্রাকালে নিজ নিজ ব্যক্তি মালিকানাধীন যানবাহনের প্রয়োজনীয় কাগজ ও নথিপত্র অবশ্যই যানবাহনে সুরক্ষিত থাকতে হবে।

    ১১. গণপরিবহনের ক্ষেত্রেও ফিটনেসের বিষয়টি মালিক/শ্রমিক পক্ষ নিশ্চিত করবেন এবং যানবাহনে তা অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।

    ১২. অনেক সময় টার্মিনালের ঠিক বাইরের সড়কে, বিভিন্ন পাবলিক প্লেসে, খালি ট্রাক/পিকআপ এ যাত্রী বোঝাই করে দূরপাল্লার যাত্রায় যাওয়ার কাজ করা হয়, যা পরিহার করা জরুরি।

    ১৩. সম্মানিত নগরবাসী এবং বাস মালিকদের অনুরোধ করা যাচ্ছে যে, যানবাহনের চালক যেন অপ্রাপ্ত বয়স্ক এবং অসুস্থ না থাকে সে বিষয়টিতে বিশেষভাবে নজর দেওয়ার জন্য কেননা চালকের সচেতনতা ও সতর্কতা পারে যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিত করতে।

    ১৪. চালকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে যে, (ঘুমন্ত অবস্থায় কোনভাবেই) ঘুম ঘুম চোখে কোন অবস্থাতেই। গাড়ি চালাবেন না কেননা তা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

    ১৫. ঈদ শুরুর প্রারম্ভে দেখা যায় যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ছুটি হলে লক্ষ লক্ষ শ্রমিকের বাড়ি ফেরার সুযোগ নিয়ে অনেক ফিটনেসবিহীন গাড়ি অযাচিতভাবে রাস্তায়, মহাসড়কে নামানোর প্রয়াস চালানো হয়। এতে যানজটের তৈরি হয়, আবার দূর-দূরান্তে যাত্রাপথকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তাই দূরপাল্লার এবং সিটিং সার্ভিস এর বিভিন্ন রুটের গণপরিবহনের মালিকদের এ বিষয়ে সতর্ক থেকে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

    ১৬. যে সকল যানবাহনে গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে, গ্যাস সিলিন্ডারটি যেন মেয়াদোত্তীর্ণ/ঝুঁকিপূর্ণ না থাকে সে বিষয়টি যাত্রাপথের প্রাক্কালে নিশ্চিত হওয়া জরুরি।

    ১৭. বাস যাত্রীদের বাসের অপেক্ষায় টার্মিনাল সংলগ্ন সড়কে দাঁড়িয়ে না থেকে স্বপরিবারে টার্মিনালের ভিতরে অবস্থান করার জন্য বলা হলো।

    ১৮. লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর কেন্দ্রিক যাত্রীদের গমনাগমন সুষ্ঠু করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ স্বচেষ্ট থাকবে।

    ১৯. রমজানের শেষপ্রান্তে বিভিন্ন মার্কেট কেন্দ্রিক ভিড় পরিলক্ষিত হচ্ছে এবং সেই সাথে পার্কিং এর ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। মার্কেটের আশেপাশে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিশ্চিত করার উদ্দেশ্যে আগত যানবাহনের চালকদের মার্কেট সংশ্লিষ্ট ট্রাফিক নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো যাচ্ছে।

    ২০. মার্কেট কেন্দ্রিক পথচারী/ক্রেতা-বিক্রেতাদের রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুটওভারব্রীজ/জেব্রা ক্রসিং (ক্ষেত্র বিশেষ) এর ব্যবহার নিশ্চিত করা এবং ক্ষেত্র বিশেষে ট্রাফিক নির্দেশনাবলী মেনে চলার জন্য বিশেষ ভাবে আহ্বান জানানো যাচ্ছে।

    ২১. ঢাকা মহনগরীর Entry/Exit পথে যানবাহনে চলাচলে সুষ্ঠু স্বাভাবিক রাখার নিমিত্তে পার্শ্ববর্তী সকল পুলিশ ইউনিটের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হবে।

    ২২. রমজান এবং আসন্ন ঈদ-উল-ফিতরকে ঘিরে ডিএমপির ট্রাফিক বিভাগ আপনার সেবায় স্বচেষ্ট এবং নিবেদিত। সম্মানিত নগরবাসীর সহযোগিতা কাম্য।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version