Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গাউছিয়া হক মনজিলে বাবা ভাণ্ডারীর ৮৮তম ওরশ উদযাপন
    বাংলাদেশ

    গাউছিয়া হক মনজিলে বাবা ভাণ্ডারীর ৮৮তম ওরশ উদযাপন

    চট্টগ্রাম প্রতিনিধিBy চট্টগ্রাম প্রতিনিধিApril 5, 2024No Comments2 Mins Read

    চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকায়ে মাইজভাণ্ডারীর দিকপাল আওলাদে গাউছে মাইজভা-ারী শাহসূফি সৈয়দ গোলামুর রহমান(ক.) প্রকাশ বাবা ভা-ারীর ৮৮তম ওরশ শরীফ গতকাল (৫ এপ্রিল) মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী এই পবিত্র ওরশ শরীফ নানা কর্মসূচির মাধ্যমে শেষ হয়েছে।

    বাদে ফজর বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) এর মাজার শরীফ এ গিলাফ শরীফ চড়ানো, ফুল-আতর ছিটানো ও মিলাদ কেয়াম মুনাজাত এর মধ্যে দিয়ে মহান ২২ চৈত্র ওরশ শরীফ এর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে আওলাদে পাকগণ আশেক ভক্ত জায়েরীণদের নিয়ে গাউসুল আজম হযরত সৈয়দ আহামদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ), গাউসুল আজম বিল বেরাসত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (কঃ) এবং অছিয়ে গাউসুল আজম হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী (কঃ)-র রওজা শরীফে গিলাফ শরীফ চড়ানো ও জেয়ারতে অংশ নেন এবং মুনাজাত পরিচালনা করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর কর্মকর্তারা।

    পবিত্র আখেরী জুমার নামাজ শেষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) এর মাজার শরীফে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে ছদরত করেন গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ) এর প্র-পৌত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) একমাত্র পুত্র মাইজভান্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন আওলাদে রাসূল, আওলাদে গাউসুল আযম রাহবারে আলম শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃজিঃআঃ)।এ সময় বিশ্বমানবতার মুক্তি এবং সমগ্র সৃষ্টির কল্যাণ কামনা করা হয়। গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    সন্ধ্যায় সকল আশেক ভক্তদের জন্য উন্মুক্ত ইফতার ও তবারুকের ব্যবস্থা গ্রহণ করা হয়। বাবা ভাণ্ডারীর ওরশ উপলক্ষে দূরদূরান্ত থেকে আশেক ভক্তগণ মাইজভাণ্ডার শরীফে আগমন করেন। দুপুরে আগত আশেক ভক্ত জায়েরীণদের সাক্ষাৎ প্রদান করেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ)। রাত ১০ টায় কেন্দ্রীয় মিলাদ কেয়াম, মুনাজাত ও তাবাররুকাত পরিবেশনের মধ্য দিয়ে পবিত্র ওরশ শরীফ এর আনুষ্ঠানিকতা শেষ হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version