Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ২৩ নাবিকের মুক্তিপণ ৫৫ কোটি টাকা?
    Lead

    ২৩ নাবিকের মুক্তিপণ ৫৫ কোটি টাকা?

    নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামBy নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামApril 14, 2024No Comments2 Mins Read

    ৩১ দিন জিম্মি দশায় থাকার পর অবশেষে মুক্তি পেয়েছে এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। শনিবার (১৩ এপ্রিল) মুক্তি পাওয়ার পর এখন আলোচনা চলছে জিম্মি নাবিকরা কীভাবে দেশে ফিরবেন। কত টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত করা হয়েছে তাদের।

    এমভি আব্দুল্লাহর মালিকপক্ষ জানিয়েছে, সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হয়ে জাহাজটি রওনা হয়েছে আরব আমিরাতের দিকে। দুবাই বন্দরে গিয়ে নাবিকরা সাইন অফ করবেন। এরপর সেখান থেকে বিমানযোগে ফিরে আসবেন দেশে। তবে মুক্তিপণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মালিকপক্ষ।

    তবে সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, মুক্তিপণের পরিমাণ ৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা! সেখানকার পান্টল্যান্ড মিরর নামের সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    জাহাজটি জিম্মি দশা থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজ মুক্ত হয়েছে। নাবিকরা সবাই সুস্থ আছেন। শিগগির তারা দেশে ফিরবেন। ঈদ মোবারক। শুভ নববর্ষ।’

    এদিকে নাবিকদের মুক্তির ঘটনায় মালিকপক্ষের প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছেন মার্চেন্ট মেরিনার ক্যাপ্টেন আতিক ইউ খান। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আলহামদুলিল্লাহ… রেকর্ড ৩১ দিন সময়ে মুক্তিপণ নির্ধারণ করে জলদস্যুদের হাতে সেই অংকের ডলার পৌঁছে দেওয়া নিশ্চিত হলে মধ্যরাতের কিছু পরে জাহাজ ত্যাগ করেছে জলদস্যুরা৷ তবে কোম্পানির পক্ষ হতে প্রেস ব্রিফিং করা পর্যন্ত নাবিকরা কাউকে জানাতে পারেনি। নিউজটা তাই মিডিয়ায় এসেছে ভোর ৪টার পরে।

    তিনি আরও লেখেন, এমভি আবদুল্লাহ ইতিমধ্যে রওয়ানা হয়েছে দুবাইয়ের দিকে। ইনশাআল্লাহ এক সপ্তাহ পর দুবাই পৌঁছালে সব নাবিককে চট্টগ্রামে ফিরিয়ে নিয়ে আসা হবে। দুবাইতেই নতুন নাবিকরা জাহাজের দায়িত্ব গ্রহণ করবে৷ সোমালিয়ান ইন্টারপ্রেটারের সঙ্গে কথোপকথনের পর নাবিকরা আমাকে জানিয়েছিল, জলদস্যুদের এই মুক্তিপণ সাধারণত তিন ভাগ হয়।

    ৫০% পায় যারা ঝুঁকি নিয়ে জাহাজটা হাইজ্যাক করে তারা। ৪০% পায় যারা এই সম্পূর্ণ অপারেশনের ব্যয়ভার বহন করে অর্থাৎ বিনিয়োগ করে আর অস্ত্র সরবরাহ করে। এবং ১০% ভাগাভাগি করে অন্যান্যরা৷ অর্থাৎ যারা লজিস্টিক সাপোর্ট দেয়, জাহাজ পাহারা দেয়, ইন্টারপ্রেটার… প্রমুখ। ধন্যবাদ জানাচ্ছি, জাহাজ মালিক এসআর শিপিংকে (KSRM), দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নাবিকদের দ্রুততম সময়ে মুক্ত করার জন্য।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version