Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহের আওতা
    Lead

    বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহের আওতা

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকApril 17, 2024No Comments2 Mins Read

     নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগ ছাড়া সারাদেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে আজ বুধবার (১৭ এপ্রিল) দেশের দুই বিভাগের দু’এক জায়গায় ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপপ্রবাহের আওতাও কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

    গত কয়েকদিন ধরে রাজধানীসহ প্রায় সারাদেশেই গরমের তীব্রতা রয়েছে। দেশের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। তবে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও সিলেটের দু’এক জায়গায় বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে।

    মঙ্গলবার বিকেলে ঢাকায় এক পশলা বৃষ্টি হয়। সঙ্গে ছিল কালবৈশাখী ঝড়। ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি নেমেছিল ঢাকায়। বুধবার সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা। ঢাকায় ফের বাড়ছে অস্বস্তিকর গরম। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। মোংলায় ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বুধবার সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানিয়েছেন তিনি। দু’একটি অঞ্চলে হালকা ঝড় বৃষ্টি হলেও তাপপ্রবাহ থেকে সহসা মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version