Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog »  হিট স্ট্রোকে গৃহবধূর মৃত্যু
    বাংলাদেশ

     হিট স্ট্রোকে গৃহবধূর মৃত্যু

    মেহেরপুর প্রতিনিধিBy মেহেরপুর প্রতিনিধিApril 21, 2024No Comments1 Min Read

    মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে শিল্পি খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিল্পি খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী ও পার্শ্ববর্তী আমতৈল গ্রামের বিল্লাল হোসেন মালিথার মেয়ে।

    শিল্পি খাতুনের ছেলে রওনক হোসেন জানান, গত কয়েকদিনের মতো আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই তাপদাহের মধ্যে মা বাড়ির কাজ করছিলেন। কাজ করতে করতে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালেই মারা যান তিনি।

    রওনক হোসেন আরও বলেন, আমার মায়ের কোনো অসুখ ছিল না। তিনি একজন সুস্থ মানুষ ছিলেন। আজকে সকাল থেকেই প্রচণ্ড গরম শুরু হয়েছে।

    চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন ধরে মেহেরপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে।

    গতকাল শনিবার সন্ধ্যায় ৬টা পর্যন্ত মেহেরপুর জেলার তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষসহ সব শ্রেণীপেশার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version