Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৭
    বাংলাদেশ

    পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৭

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 23, 2024No Comments2 Mins Read

    ঢাকা: মহাসড়কে অবৈধভাবে চাঁদা উত্তোলন করার সময় রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকা হতে পরিবহন চাঁদাবাজ চক্রের মূলহোতা নাসিরসহ সাতজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২২ এপ্রিল) সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন ভিত্তিতে র‌্যাব-১০ এর সদস্যরা।

    র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল জানান, সোমবার(২২ এপ্রিল) সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে শ্যামপুরের জুরাইন রেলগেট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় তিনজন চাঁদাবাজকে আটক করা হয়।

    আটকরা হলেন, মো. নাসির সরদার (৩৩), অয়ন দাস (২০) ও নজরুল ইসলাম (২৫)৷ এ সময় তাদের কাছ থেকে চাঁদার এক হাজার ৩৫০ টাকা ও একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

    এছাড়া, র‌্যাব-১০ এর আরেকটি দল একই দিন যাত্রাবাড়ীর কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় চারজন চাঁদাবাজকে আটক করে।

    আটকরা হলেন, মো. সজিব (২৮), ইকবাল হোসেন (৩২), দিলদার (৪০) ও রাজন (৩৩)। এ সময় তাদের কাছ থেকে চাঁদার নগদ ছয় হাজার ৭৩০ টাকা এবং দুটি কাঠের লাঠি জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version