Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রাজধানীর মহাখালী-গুলিস্তানে বেশি গরম
    বাংলাদেশ

    রাজধানীর মহাখালী-গুলিস্তানে বেশি গরম

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 24, 2024No Comments3 Mins Read

    ঢাকা: রাজধানী ঢাকায় দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে। ২০১৭ সালে যে তাপমাত্রা ছিল, ২০২৪ সালে এসে তা হয়েছে ৩৭ দশমিক ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত সাত বছরে ৩ ডিগ্রির বেশি বেড়েছে তাপমাত্রা। এরমধ্যে এলাকা ভিত্তিক সবচেয়ে বেশি গরম বেড়েছে মহাখালী ও গুলিস্তানে।

    বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) করা ২০১৭ ও ২০২৪ সালের ঢাকা শহরের বিভিন্ন এলাকার তাপমাত্রার তারতম্যের মূল্যায়ন সম্পর্কিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

    প্রতিবেদনে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ২০১৭ সালে গড় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ সালে সেটি হয়েছে ৩৭ দশমিক ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

    অপরদিকে ২০১৭ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকায় গড় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ সালে এসে বেড়ে হয়েছে ৩৬ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস।

    এলাকায় ভিত্তিক তাপমাত্রার প্রতিবেদনে দেখা গেছে, গ্রীষ্মে ২০১৭ সালে মতিঝিল এলাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। আর ২০২৪ সালে এসে মতিঝিলে বেড়েছে ৩৯ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ গত সাত বছরের ব্যবধানে এই এলাকায় তাপমাত্রা বেড়েছে ৩ দশমিক ৫১ ডিগ্রি সেলসিয়াস।

    অন্যদিকে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তানে ২০১৭ সালে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, ২০২৪ সালে এসে ৪০ দশমিক ০৮ ডিগ্রী সেলসিয়াস হয়েছে। ধানমন্ডি এলাকায় তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫০ ডিগ্রি, ২০২৪ সালে এই এলাকায় তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে ৫ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস।

    অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন মহাখালী এলাকায় সবচেয়ে বেশি তাপমাত্রা বেড়েছে। এই এলাকায় ২০১৭ সালে তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ৪১ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াসে। গত ৭ বছরের ব্যবধানে মহাখালীতে তাপমাত্রা বেড়েছে প্রায় সাড়ে ৭ ডিগ্রি। অন্যদিকে তেজগাঁও, মিরপুর-১০, ফার্মগেট এলাকায় গত ৭ বছরের তুলনায় তাপমাত্রা বেড়েছে সাড়ে ৩ ডিগ্রির বেশি।

    তাপমাত্রার তারতম্য নিয়ে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, বর্তমানে যে তাপপ্রবাহ চলছে এটি আমাদের দীর্ঘদিনের পরিবেশ দূষণের ফলাফল। এটি একদিনে বাড়েনি। সাম্প্রতিক তারতম্যে দেখা যায়, গত সাত বছরে ঢাকার তাপমাত্রা অনেক বেড়েছে। ২০১৭ সালেও গ্রীষ্মকালে ঢাকার তাপমাত্রা ৩৪ ডিগ্রির নিচে ছিল। এখন ঢাকায় গড় তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি আমাদের অপরিকল্পিত নগরায়ন, বাতাস সঞ্চালন না হওয়া, সবুজ নিধন হওয়ার ফলে প্রতিবছর ক্রমান্বয়ে ঢাকার তাপমাত্রা বেড়ে যাচ্ছে।

    অধ্যাপক কামরুজ্জামান আরও বলেন, তীব্র গরম থেকে বাঁচতে হলে যেসব ফ্যাক্টর দরকার আমরা সেসবকে নিষ্ক্রিয় করে দিয়েছি। জলাধার এবং সবুজের উপস্থিতি সাধারণত কোনো এলাকাকে শীতল রাখে। কিন্ত আমাদের শহরের আয়তন অনুযায়ী সেই পরিমাণ জলাধার ও সবুজ নেই। অপরিকল্পিত বিল্ডিং গড়ে উঠার কারণে বায়ুপ্রবাহ ঠিক নেই। এসব ঠিক থাকলে আমাদের তাপমাত্রা কিছুটা সহনশীল হতো।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version