Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অষ্ট্রেলিয়ায় সবচেয়ে বড় বৈশাখী মেলা অনুষ্ঠিত
    Uncategorized

    অষ্ট্রেলিয়ায় সবচেয়ে বড় বৈশাখী মেলা অনুষ্ঠিত

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কএপ্রিল ২৪, ২০২৪No Comments2 Mins Read

    ডিডিপি ডেস্ক: দেশে নানা আয়োজনে উদযাপিত হয় বৈশাখী উৎসব। বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে থাকে নানা আয়োজন। তবে সেই উৎসব কখনো কখনো দেশ ছাড়িয়ে উদযাপিত হয় বিদেশে। অষ্ট্রেলিয়াতে প্রতি বছর বৈশাখী উৎসব উদযাপিত হয়ে বড় আয়োজনের মধ্য দিয়ে । এবারও অনুষ্ঠিত হয়েছে বাঙ্গালীর প্রাণের বৈশাখী মেলা ।

    তাবু সঞ্জয়ের সর্বিক পরিচালনায় এবং ওমেন কাউন্সিল অস্ট্রেলিয়া সহযোগিতায় গত ২১ এপ্রিল অষ্ট্রেলিয়ার সিডনির ওয়ালি পার্কে এই বৈশাখী মেলাটি অনুষ্ঠিত হয়। মেলাটির পৃষ্ঠপোষকতায় ছিল ড্রিম কী রিয়েলিটি। মেলায় দেশি-বিদেশি প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে। মেলায় ২০টির বেশি কাপড়ের দোকান, ১৫টির বেশি বাহারি দেশীয় খাবারের দোকান সহ ছিল বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইডের সুবিধা। এছাড়া মেলা সারাদিন ব্যাপী ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় কৃষ্টি ব্র্যান্ড, লাল সবুজসহ অন্যান্য সংগীত ও নৃত্য শিল্পীরদের অংশগ্রহণে মেলা হয়ে উঠেছিল প্রানবন্তকর।

    মেলায় আসা প্রবাসী বাংলাদেশিরা জানান, বিদেশের মাটিতে বৈশাখের এমন আয়োজন সত্যিই মুগ্ধকর। দেশের বাহিরে থেকে সংস্কৃতির সাথে থাকা। আয়োজকরা বিদেশের মাটিতে বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে, যা এক দারুণ উদ্যোগ। এতে করে বিদেশে থাকা বর্তমান প্রজন্ম শিকড়কে জানতে পারবে।

    আয়োজকরা জানান, প্রতি বছর বৈশাখ মাসে এমন আয়োজন করে থাকি। আমরা চেষ্টা করি অস্ট্রেলিয়ায় বাস করা মানুষদের মাঝে দেশের সংস্কৃতিকে তুলে ধরতে। অষ্ট্রেলিয়া তো বটেই সম্ভবত বিদেশের মাটিতে সবচেয়ে বড় বৈশাখী মেলা এটাই। আগামী ২০২৫ সালের ১২ই এপ্রিলেও আবার আমরা গাংচিল মিউজিকের ব্যনারে এই মেলাটি আয়োজন করতে যাচ্ছি।

    অষ্ট্রেলিয়ায় বৈশাখী এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্ট্রেলিয়ার সংসদ সদস্য টনি বার্ক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মার্ক কোরে, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন, সাবেক সংসদ সদস্য ওয়েন্ডি লিন্ডসে ও কাউন্সিলর রাচেল হারিকা সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

    মার্চ ১২, ২০২৬

    গভর্নর আহসান এইচ মনসুরের হঠাৎ অফিস ত্যাগ, নতুন নিয়োগের গুঞ্জন

    ফেব্রুয়ারি ২৫, ২০২৬

    লন্ডনে কলামিস্ট ও গবেষক শাহ মনসুর আলী নোমান এর ‘বেস্ট ফিচার রাইটার’ অ্যাওয়ার্ড লাভ

    ফেব্রুয়ারি ১৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (বিকাল ৫:৩২)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version