Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘সূর্যমুখী’ গ্রাম থেকে মেট গালায় লাপাতা লেডিসের ‘ফুল’
    আনন্দলোক

    ‘সূর্যমুখী’ গ্রাম থেকে মেট গালায় লাপাতা লেডিসের ‘ফুল’

    আনন্দলোক ডেস্কBy আনন্দলোক ডেস্কমে ৮, ২০২৪No Comments2 Mins Read

    আনন্দলোক: বলিউডে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমাটি। যেখানে ফুল কুমারী চরিত্রে অভিনয় করেছেন নিতাংশী গোয়েল। মাত্র ১৬ বছর বয়সী এই তরুণীর অভিনয় মুগ্ধ করেছে সকলকে।

    রাতারাতি তারকা তকমা পেয়েছেন ‘ফুল’। তার সেই সাফল্য পৌঁছে দিয়েছে ‘মেট গালা ২০২৪’-এর মঞ্চে। যেখানে মেরুন রঙের শাড়ি ও শাল জড়িয়ে হাজির হয়েছেন তিনি।

    হাতে লাল রঙের চুড়ি। শালেই মাথা ঢাকা। কপালে ছোট একটি টিপ। আর চোখে-মুখে বয়ে যাচ্ছে হাসির ঢেউ। নববধূর সাজে মেট গালার মঞ্চে ধরা দিয়েছেন ‘লাপাতা লেডিস’খ্যাত অভিনেত্রী নীতাংশি গোয়েল।

    অভিনেত্রীর ছবি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। প্রশ্ন তুলেছেন, মাত্র একটি ছবি করেই কিভাবে ‘মেট গালা’র মঞ্চে পা রাখলেন নীতাংশি?

    জানা গেছে, আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিতাংশীর এই ছবি পোস্ট করা হয়। অভিনেত্রীর ছবি মেট গালার প্রেক্ষাপটে তৈরি করেছেন তারা। আদতে ‘ফুল’ মেট গালাতে যাননি। তবে নিজেদের অভিনেত্রীকে ‘মেট গালা’র মঞ্চে দেখতে চেয়েছে আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান। যে কারণেই এই ছবিটি বানিয়েছেন তারা।

    এক্স অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে— “যথা সময়ে বাগানে ফুটেছে আমাদের ‘ফুল’।” প্রযুক্তির সাহায্যই ছবিটি তৈরি করে ‘ফুল’কে মেট গালার লাল কার্পেটে হাজির করেছেন তারা। সেই ছবি শেয়ার করেছেন নিতাংশী নিজেও।

    অনেকেই সেই ছবির প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘মেট গালাতেও ফুল তার চিরকালীন বিয়ের পোশাকে।’ একজনের মন্তব্য, ‘সূর্যমূখী গ্রাম থেকে মেট গালা, ফুল কুমারীই আগামীর তারকা।’ অনেকে আবার সত্যি সত্যিই নিতাংশীকে মেট গালার লাল কার্পেটে ভবিষ্যতে দেখতে চেয়েছেন।

    নির্মল প্রদেশ নামে এক প্রত্যন্ত গ্রাম থেকে ‘লাপাতা লেডিস’ সিনেমার কাহিনির শুরু। সিনেমাটির মূল চরিত্র তিনটি। তার একটি হলো— ফুল কুমারী। এ চরিত্র রূপায়ন করেছেন নীতাংশি গোয়েল। সহজ-সরল, ভোলাভালা ফুল কুমারী চরিত্র রূপায়ন করে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন নীতাংশি। ঝলমলে ‘মেট গালা’-এর আসরেও সরল নারীর বেশে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

    ২০০৭ সালের ১২ জুন উত্তরপ্রদেশের নদীয়াতে জন্মগ্রহণ করেন নীতাংশি গোয়েল। মজার বিষয় হলো— ১৬ বছর বয়সি এই অভিনেত্রীকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন ১ কোটি ২০ লাখ মানুষ। ‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয় করার আগে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

    এ তালিকায় রয়েছে— এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, মাসুম সাওয়াল, ময়দান, ইনসাইড এজ, ইন্দু সরকার প্রভৃতি। তা ছাড়া কত্থক নাচেও প্রশিক্ষণ নিয়েছেন এই কিশোরী অভিনেত্রী।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    Day long Workshop “Story to Screenplay”

    মে ২৩, ২০২৬

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (সকাল ১০:৫৯)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version