Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কৃষিজাত পণ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে নীডস ৭১ লিমিটেড
    বাংলাদেশ

    কৃষিজাত পণ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে নীডস ৭১ লিমিটেড

    কুষ্টিয়া প্রতিনিধিBy কুষ্টিয়া প্রতিনিধিMay 12, 2024No Comments2 Mins Read

    কুষ্টিয়া প্রতিনিধি: দেশের অর্থনৈতিক চালিকাশক্তিকে আরও সমৃদ্ধ, উদ্যেক্তা তৈরীকরে বেকার সমস্যার সমাধান এবং নিরাপদ বিনিয়োগে সমৃদ্ধ কৃষিজাত পণ্যে উৎপাদন৷ প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি করতে কুষ্টিয়ায় ‘ এগ্রিকালচার ইকোনোমিক জোন’ তৈরী করছে বিএসবি প্রাইভেট লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান নীডস ৭১ লিমিটেড৷

    সম্প্রতি কুষ্টিয়ার মিরপুরের হালসায় এ প্রকল্পের বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্পের আওতাধীন বায়তুল আমান মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিএসবি প্রাইভেট লিমিটেড এবং নীডস ৭১ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এটিএম মাজহারুল ইসলাম তুফান৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আশরাফুল আলম সিদ্দিকী৷

    সরেজমিন দেখা যায়, এ প্রকল্পের আওতায় মাশরুম চাষ এবং বিদেশে রপ্তানি, গরু মোটাতাজাকরণ, দুধ প্রক্রিয়াজাতকরণ, ফিড মিল, জৈব সার প্রক্রিয়াকরণ, মৎস্য হ্যাচারীসহ বহুমুখী কৃষিজ পণ্যে উৎপাদনের পৃথক জোন তৈরী করা হয়েছে৷ রয়েছে পূর্নাঙ্গ কর্মপরিকল্পনা এবং জোনভিত্তিক দক্ষ পরিচালক৷

    ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এটিএম মাজহারুল ইসলাম তুফান বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন৷ আর সুদকে হারাম করেছেন৷ আমরা এ অঞ্চলের একটি বিস্তৃত এলাকা জুড়ে মডেল ইকোনমিক জোন তৈরী করার পরিকল্পনা করেছি৷ ইতিমধ্যে জোন ভিত্তিক বিভিন্ন স্থাপনাও নির্মিত হয়েছে৷ মৎস্য হ্যাচারী চলমান রয়েছে৷ আমরা চাই একটা টেকসই কৃষিজাত ব্যবস্থা এবং এর উন্নয়ন৷

    নীডস ৭১ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব সাইদুর রহমান সোহেল বলেন, একটি সঠিক কর্মপরিকল্পনার পাশাপাশি একটা নিরাপদ বিনিয়োগ প্রয়োজন৷ সকলের ঐক্যবদ্ধ চেষ্টা এবং আমাদের সমন্বয় বেকার সমস্যা দূরীকরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে আমাদের সাবলম্বী করবে৷ সুতরাং আমাদের ৪১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের এই বিনিয়োগ এ অঞ্চলের অর্থনৈতিক কাঠামোকে আরও সমৃদ্ধ করবে৷ ইতিমধ্যে প্রকল্প উন্নয়নে এ অনুষ্ঠান থেকে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন নির্বাহী পরিষদের সদস্য এম এ মাসুদ মিয়া৷ আমরা আশা করছি খুব দ্রুত দেশের বাহিরেও আমাদের প্রকল্পের আওতাধীন বিভিন্ন পণ্য রপ্তানিতে যেতে পারবো৷

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিডস ৭১ লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান নয়ন, প্রধান উপদেষ্টা হাজী হেলাল উদ্দীন, এক্সিকিউটিভ ডিরেক্টর রেজাউর রহমান, মার্কেটিং ডিরেক্টর মাওলানা আল আমিন৷ এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা আতাউর রহমান আতিকী, রফিকুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, কবি লেখক ও সাংবাদিক এম এ মাসুদ মিয়া সহ অনেকে৷

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version